1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

ঢাবিতে ভর্তি: বদলে গেল ময়মনসিংহের পরীক্ষা কেন্দ্র

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা এবছর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিবর্তে অনুষ্ঠিত হবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে।

শুক্রবার (২২ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক ও সিএসই বিভাগের অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বিভাগীয় শহরগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আয়োজনের অংশ হিসেবে এ মাসে উপাচার্যদের নিয়ে মিটিং অনুষ্ঠিত হয়। পরে নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে ঢাবি উপাচার্য কথা বলে নজরুল বিশ্ববিদ্যালয়কে ময়মনসিংহ বিভাগের কেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়। মূলত শিক্ষার্থীদের যাতায়াতে সুবিধা এবং ভোগান্তি কমাতেই ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কেন্দ্রীয়ভাবে পরীক্ষাগুলো বিভাগীয় শহরে অবস্থিত বিশ্ববিদ্যালয়গুলোতে নিচ্ছে।

তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক কাজগুলো সহজ করতে ইউনিটভিত্তিক সমন্বয়ক টিম কাজ করে। বিশ্ববিদ্যালয়ের কোন কোন বিল্ডিংয়ে পরীক্ষা হবে, কে কোন দায়িত্ব পালন করবে, আসন বিন্যাস করা, স্থানীয় প্রশাসনকে জানানো সেগুলো সমন্বয়ক টিম দেখে। এরপর আমাদের টিমের উপস্থিতিতে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ঢাকা ও নজরুল বিশ্ববিদ্যালয় ছাড়াও রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে পরীক্ষা। তবে চারুকলা ইউনিটের পরীক্ষা শুধু ঢাকায় হবে বলে জানানো হয়েছে।

নজরুল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. উজ্জ্বল কুমার প্রধান বলেন, এখনো অনুষদভিত্তিক কমিটি বা সমন্বয়ক নির্ধারণ করে সেভাবে মিটিং হয়নি। তবে উপাচার্য মহোদয় এ বিষয়ে আলোচনা করেছেন। দ্রুতই হয়তো দায়িত্ব বণ্টন করে দেওয়া হবে।

আগামী ২৩ ফেব্রুয়ারি কলা, আইন ও সামাজিকবিজ্ঞান ইউনিটের পরীক্ষা, ২৪ ফেব্রুয়ারি ব্যবসায় শিক্ষা ইউনিট, বিজ্ঞান ইউনিট ১ মার্চ এবং চারুকলা ইউনিটের পরীক্ষা (সাধারণ জ্ঞান ও অংকন) ৯ মার্চ অনুষ্ঠিত হবে। এদিকে গত ১৮ ডিসেম্বর থেকে শুরু হয়েছে অনলাইনে আবেদন, আগামী ৫ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিটে এ কার্যক্রম শেষ হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি