1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনামঃ
‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বালু জমিয়ে ব্যবসা, অভিযান-জরিমানা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২

রাস্তায় ফেলে রাখা লালবালু আর অতিরিক্ত মালবোঝাই বালুর ট্রাক এখন ময়মনসিংহের মানুষের কাছে যেন মৃত্যু আতঙ্কের এক নাম। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ ঘেষে প্রায় ৩০ কিলোমিটার এলাকা জুড়ে বেআইনিভাবে এসব বালু জমিয়ে রেখে ব্যবসা করছে একটি সিন্ডিকেট। মহাসড়কে দাঁড়িয়ে থাকা বালির ট্রাক ও পরে থাকা বালিকে কেন্দ্র করে প্রায়ই ঘটছে দুর্ঘটনাও। ফলে দিনকে দিন ক্ষতিগ্রস্থ ও ঝুঁকিপূর্ণ হচ্ছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক।

অবশেষে বিষয়টি নজরে এসেছে প্রশাসনের। অভিযোগের প্রেক্ষিতে চালানো হয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দরিরামপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আক্তারুজ্জামান।

অভিযানে গিয়ে তিনি ওই স্থানে দেখতে পান মহাসড়কের পাশেই স্তুপ করে ফেলে রাখা হয়েছে বালু। এসময় মহাসড়কে বেআইনিভাবে বালু ফেলে জমিয়ে রাখার অপরাধে একজনকে ১০ হাজার ও অপর বালু ব্যবসায়ীকে ৫ হাজার টাকাসহ মোট ১৫ হাজার টাকা জরিমানা করেন তিনি। একইসঙ্গে দ্রুত সময়ের মধ্যে মহাসড়কের পাশ থেকে এসব বালু অপসারণের নির্দেশও দেন।

সড়ককে নিরাপদ রাখতে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ইউএনও মো. আক্তারুজ্জামান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি