1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কা, নিহত ৫

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুলেন্সের পেছনে বাসের ধাক্কায় একই পরিবারের ৪ সদস্যসহ মোট ৫ জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৮ মে) দুপুর পৌনে ১টায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলা তালুকদার পাম্পের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়, এ ঘটনাস্থলে ১ নারী নিহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে নিলে সেখানে দুজন নারী ও দুজন পুরুষ নিহত হয়েছেন। এ নিয়ে তিনজন নারী ও দুজন পুরুষসহ মোট পাঁচজন নিহত হয়েছেন।

নিহতরা হলেন- আব্দুস সামাদ ফকির, তার ছেলে বিল্লাহ ফকির, মেয়ে আফসানা ও অ্যাম্বুলেন্স চালক। অপরজনের নাম জানা যায়নি।

তথ্যটি নিশ্চিত করেছেন হাসারা হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্সের চাকা পাংচার হয়ে গেলে চাকা সচল করতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের নিমতলা তালুকদার পাম্পের সামনে থামানো ছিল। এমন সময় পেছন থেকে ঢাকাগামী গোল্ডেন লাইন নামের যাত্রীবাহী একটি বাস অ্যাম্বুলেন্সের পেছনে ধাক্কা দেয়। এসময় অ্যাম্বুলেন্সের ৩৫ বছর বয়সী এক নারী ঘটনাস্থলে মারা যান। এসময় আহত হয় দুই নারী ও তিন পুরুষ, আশঙ্কাজনক অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে (হাসপাতালে) ২ নারী ও ২ পুরুষ মারা যান।

হাসরা হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, নিহত নারীর লাশ উদ্ধার করে হাসারা হাইওয়ে থানায় রাখা হয়েছে। বাকি আহত ৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে ২ নারী ও ২ পুরুষ নিহত হয়েছেন।

তিনি আরও জানান, তবে অ্যাম্বুলেন্সটির তেমন ক্ষয়ক্ষতি না হওয়ার কারণে আমরা ধারণা করছি হয়ত অ্যাম্বুলেন্সটির যাত্রীরা অ্যাম্বুলেন্সেটির পেছনে দাঁড়ানো ছিল। এসময় ঢাকাগামী গোল্ডেন পরিবহনের যাত্রীবাহী বাসটি অ্যাম্বুলেন্সটির পেছনে সজোরে ধাক্কা দিলে এ ঘটনা ঘটে। বাসটি আটক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি