1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তুষ্টির দাফন সম্পন্ন

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৭ জুন, ২০২১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থী ইসরাত জাহান তুষ্টির দাফন সম্পন্ন হয়েছে।

সোমবার (৭ জুন) সকালে নেত্রকোনার আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়নের নীলকণ্ঠপুর গ্রামের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন হয়। এর আগে, শেষবারের মতো তুষ্টিকে এক নজর দেখতে এবং জানাজায় অংশ নিতে তুষ্টির নিজ গ্রামসহ আশপাশ এলাকা ও দূর-দূরান্ত থেকে ছুটে আসা হাজারও মানুষ।

মেয়ে সম্পর্কে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন বাবা আলতাফ উদ্দিন। তিনি জানাজায় উপস্থিত মুসল্লিদের কাছে তুষ্টির বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

এ সময় বক্তব্য দেন- স্থানীয় সুখারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কফিল উদ্দিন খোকন তালুকদার ও তুষ্টির চাচা প্রভাষক ইমাম হোসেন মেহেদী।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় ইসরাত জাহান তুষ্টি অন্য কয়েকজন সহপাঠীর সঙ্গে ঢাকার আজিমপুরে সরকারি কোয়ার্টারের একটি বাসা ভাড়া নিয়ে পড়াশোনা করছিলেন। শনিবার মধ্যরাতে তার এক রুমমেট তুষ্টিকে বাথরুমে পড়ে থাকতে দেখে ৯৯৯ নম্বরে ফোন করেন।

রোববার সকালে ফায়ার সার্ভিসের কর্মীরা বাথরুম থেকে তুষ্টির মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে গেলে সেখানে ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি