1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন অধ্যাপক ড. মাকসুদ কামাল

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২৯তম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির সহ-উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন তাকে নিয়োগ দিয়েছেন। রোববার (১৫ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, অধ্যাপক মাকসুদ কামাল বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতাসহ অন্যান্য সুবিধা পাবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করবেন।

আগামী ৪ নভেম্বর থেকে প্রজ্ঞাপনটি কার্যকর হবে অর্থাৎ ওইদিন থেকে ড. এ এস এম মাকসুদ কামাল ঢাবি উপাচার্যের দায়িত্ব পালন করবেন।

২৮তম উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের মেয়াদ শেষ হচ্ছে আগামী মাসের শুরুতে। তার স্থালাভিষিক্ত হবেন ভূমিকম্প-সুনামি ও নগর দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।

২০২০ সালের জুন মাস থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্যের (শিক্ষা) দায়িত্ব পালন করে আসছেন মাকসুদ কামাল। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের অধ্যাপক। এর আগে তিনি ভূতত্ত্ব বিভাগে অধ্যাপক পদে কর্মরত ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীল দলের আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন। দুই মেয়াদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হলের প্রাধ্যক্ষের দায়িত্বেও ছিলেন এই শিক্ষক।

এছাড়া মাকসুদ কামাল গত বছরের এপ্রিল থেকে ২০২৭ সালের মার্চ পর্যন্ত যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডনের ভিজিটিং প্রফেসর হিসেবে নিয়োগ পেয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি