1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

ঢাকা বারের সভাপতি আ. লীগের, সম্পাদক বিএনপির

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২১

ঢাকা আইনজীবী সমিতির ২০২১-২২ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল থেকে সভাপতিসহ ১৫টি পদে প্রার্থীরা জয়ী হয়েছেন। আর সাধারণ সম্পাদকসহ আট পদে জয়ী হয়েছেন বিএনপি সমর্থিত নীল প্যানেলের প্রার্থীরা।

শনিবার সকালে ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার ঢাকার মহানগর দায়রা জজ আদালতে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি আব্দুল্লাহ আবু এ ফলাফল ঘোষণা করেন।

আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের বিজয়ীরা হলেন- সভাপতি পদে অ্যাডভোকেট আবুল বাতেন, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে এ কে এম সালাহউদ্দিন, সহ-সাধারণ সম্পাদক পদে এস এম মনিরুজ্জামান (তারেক), কোষাধ্যক্ষ পদে একেএম আরিফুল ইসলাম কাওছার, গ্রন্থাগার সম্পাদক পদে শারমিন সুলতানা হ্যাপী, সাংস্কৃতিক সম্পাদক পদে শায়লা পারভীন পিয়া, দপ্তর সম্পাদক পদে জাকির হোসাইন (লিঙ্কন), ক্রীড়া সম্পাদক পদে মো. রফিকুল ইসলাম ও সমাজকল্যাণ সম্পাদক এ এস ইমরুল কায়েশ।

সাদা প্যানেল থেকে সদস্য পদে বিজয়ীরা হলেন- এ বি এম ফয়সাল সারোয়ার, বাহারুল ইসলাম (বাহার), মো. মহিন উদ্দিন (মহিন), জুয়েল চন্দ্র মাদক, সুলতানা রাজিয়া রুমা ও মো. আহসান হাবিব।

অপরদিকে বিএনপি সমর্থিত নীল প্যানেল থেকে বিজয়ীরা হলেন- সাধারণ সম্পাদক পদে খোন্দকার মো. হযরত আলী, সিনিয়র সহ-সভাপতি পদে আলহাজ কামাল উদ্দিন ও সহ-সভাপতি পদে মো. আনিসুর রহমান (আনিস)।

এ প্যানেল থেকে সদস্য পদে বিজয়ী হয়েছেন- বাবুল আক্তার (বাবু), এম আর কে রাসেল, মো. হোসনী মোবারক (রকি), মো. সোহাগ হাসান রনি ও মোসা. তাসলিমা আক্তার।

গত বুধ ও বৃহস্পতিবার ঢাকা আইনজীবী সমিতি ভবনে এই নির্বাচনের ভোটগ্রহণ হয়। প্রতিদিন সকাল ৯টায় শুরু হয়ে মাঝে এক ঘণ্টা বিরতি দিয়ে বিকাল ৫টা পর্যন্ত ভোট নেওয়া হয়। ঢাকা আইনজীবী সমিতির মোট ১৭ হাজার ৭৫৬ জন ভোটারের মধ্যে ৮ হাজার ৭০৬ জন ভোট দেন। এরপর শুক্রবার দুপুরের পর থেকে ভোট গণনা শুরু হয়।

নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল ও বিএনপি সমর্থিত নীল প্যানেলে মোট ৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর বাইরেও ক্রীড়া সম্পাদক পদ ও সমাজকল্যাণ সম্পাদক পদে দুজন প্রার্থী নির্বাচন করছেন। যা নিয়ে মোট প্রার্থী ছিল ৪৮ জন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি