1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
৯ শ্রমিকের মৃত্যুর কারণ মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের উপস্থিতি আসিফ নজরুলের মন্তব্য: বঙ্গবন্ধুর জন্ম না হলে ১৯৭১ সালে দেশ স্বাধীন হতো না নাছিমা কাদির মোল্লা স্কুল থেকে টিসি পাওয়া ২৫ শিক্ষার্থীও পেয়েছে জিপিএ-৫ ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি প্রকাশ থানায় ছাদের পলেস্তারা ধসে পুলিশ কর্মকর্তা আহত শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ত্রিশালের বালুরঘাটে ইজারাদারের কর্মীকে মারধরের অভিযোগ, ইউএনওকে বদলি বান্ডিলের ওপরে ১০০০, ভেতরে ১০০, ব্যাংকের ভল্টের ৪ কোটি ৩৮ লাখ টাকা গায়েব লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী

ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৯ আগস্ট, ২০২৫

গাজীপুরের জয়দেবপুর লেভেলক্রসিং এলাকায় রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা পদ্মা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

শনিবার (৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে জয়দেবপুর রেলওয়ে জংশনের ১ নম্বর প্ল্যাটফর্মে ইঞ্জিনসহ ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়।

জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নাদির উজ-জামান বলেন, রাজশাহী থেকে পদ্মা এক্সপ্রেস ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। ট্রেনটি জয়দেবপুর রেলওয়ে জংশনের প্রবেশের জন্য রেল ক্রসিংয়ে পৌঁছায়। এ সময় হঠাৎ ট্রেনের ইঞ্জিনসহ ৩/৪টি বগি লাইনচ্যুত হয়।

তিনি আরও বলেন, ট্রেনটি জয়দেবপুর রেলওয়ে জংশনে থামার কথা ছিল, ফলে ট্রেনের গতি কম ছিল। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ট্রেনটি লাইনচ্যুত হওয়ায় রাজবাড়ি সড়কের সকল যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

নাদির উজ-জামান বলেন, লাইনচ্যুত ট্রেনটি ওই স্থান থেকে না সরানো পর্যন্ত উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ আঙ্গর টিভি