1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

ঢাকায় অবতরণ করতে না পেরে ৪ ফ্লাইট গেল চট্টগ্রামে

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩১ মে, ২০২৫

বৈরী আবহাওয়ার কারণে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে না পেরে ৪টি ফ্লাইট চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

শনিবার (৩১ মে) বিকেলে মাত্র ৪৫ মিনিটের মধ্যে ফ্লাইটগুলো চট্টগ্রামে অবতরণ করে। এ ছাড়াও সিলেটে একটি ফ্লাইট অবতরণ করতে না পেরে ঢাকায় ফিরে আসে। আবহাওয়া স্বাভাবিক হলে ফ্লাইটগুলো ঢাকায় ফিরবে বলে বিমানবন্দরের কর্মকর্তারা জানিয়েছেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সংশ্লিষ্ট সূত্র জানায়, দিনভর ফ্লাইট ওঠানামা স্বাভাবিক ছিল। তবে বিকেলের দিকে আবহাওয়া বৈরী হয়ে ওঠে। ঢাকায় অবতরণ করতে না পেরে সংযুক্ত আরব আমিরাত থেকে ছেড়ে আসা একটি ফ্লাইট বিকেল ৪টা ৩৩ মিনিটে চট্টগ্রামে নিরাপদে অবতরণ করে।

এ ছাড়াও কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে বেসরকারি এয়ারলাইন্স এয়ার অ্যাস্ট্রা’র একটি ফ্লাইট বিকেল ৪টা ৩২ মিনিটে চট্টগ্রামে অবতরণ করে। রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ইউএস বাংলার একটি ফ্লাইট বিকেল ৪টা ৪৭ মিনিটে এবং একই এয়ারলাইন্সের সৈয়দপুর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়া একটি ফ্লাইট বিকেল সোয়া ৫টায় চট্টগ্রামে অবতরণ করে। এর আগে ইউএস বাংলার একটি ফ্লাইট ঢাকা থেকে সিলেটের উদ্দেশে উড্ডয়ন করলেও বৈরী আবহাওয়ার কারণে সেটি ঢাকায় ফিরে আসে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম খলিল বলেন, ঢাকার আবহাওয়া পরিস্থিতি একটু খারাপ হওয়ায় একটি আন্তর্জাতিক ও ৩টি অভ্যন্তরীণ ফ্লাইট চট্টগ্রামে নিরাপদে অবতরণ করে। আবহাওয়া স্বাভাবিক হলে ফ্লাইটগুলো ফের আবার ঢাকার উদ্দেশে যাবে।

ইউএস বাংলার মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম বলেন, বৈরী আবহাওয়ার কারণে তাদের দুইটি অভ্যন্তরিণ ফ্লাইট ঢাকায় নামতে না পেরে চট্টগ্রামে নিরাপদে অবতরণ করে। পরিস্থিতি স্বাভাবিক হলে ফ্লাইটগুলো ঢাকায় ফিরবে। একই দিন সিলেটে অবতরণ করতে না পারলেও আবহাওয়া স্বাভাবিক হলে সেটি সিলেটে অবতরণ করেছে।

তিনি বলেন, ইউএস বাংলা যাত্রীদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখে। এজন্যই ফ্লাইটগুলো ঢাকায় অবতরণ না করিয়ে চট্টগ্রামে নিরাপদে অবতরণ করা হয়। তাদের কর্মীরা সার্বক্ষণিক সেখানে যাত্রীদের প্রয়োজনীয় সেবা অব্যাহত রেখেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি