1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

ড. মোমেনের দ্রুত আরোগ্য কামনা ভারতের পররাষ্ট্রমন্ত্রীর

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনের দ্রুত আরোগ্য কামনা করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্কর।

বুধবার (২ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে লেখা এক বার্তায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, ড. মোমেন দ্রুত আরোগ্য লাভ করে তার দাপ্তরিক দায়িত্ব পুনরায় শুরু করবেন।

এর আগে গত ২৫ নভেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ৪৭তম সম্মেলনে যোগদানের জন্য নাইজার সফর উপলক্ষে নিয়মিত পরীক্ষার অংশ হিসেবে তার করোনা পরীক্ষা করা হলে ২৪ নভেম্বর রাতে এ ফলাফল জানা যায়। পররাষ্ট্রমন্ত্রীর শরীরে এসময় করোনার কোনো লক্ষণ ছিল না।

পরে পররাষ্ট্রমন্ত্রীর নাইজার সফর বাতিল করা হয়। তিনি চিকিৎসকের পরামর্শ মেনে বর্তমানে বাসায় আইসোলেশনে আছেন এবং সুস্থ আছেন।

এছাড়া নাইজার সফর উপলক্ষে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের করোনা পরীক্ষা করা হলে তারও পজিটিভ ফলাফল আসে। তিনিও চিকিৎসকের পরামর্শ মেনে বাসায় আইসোলেশনে আছেন এবং সুস্থ আছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি