1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

ড. ইউনূসকে রাষ্ট্রপতি করার প্রস্তাব সাংবাদিক ইলিয়াসের

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৬ জুন, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পরবর্তী জাতীয় নির্বাচনে ক্ষমতায় এলে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করার প্রস্তাব দিয়েছেন সাংবাদিক ইলিয়াস হোসাইন।

তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে আজ সোমবার এক পোস্টে এ প্রস্তাব দেন। একই সঙ্গে ড. ইউনূসকে বিরোধীপক্ষ না বানাতে বিএনপিকে পরামর্শ দেন তিনি।

ফেসবুক পোস্টে ইলিয়াস হোসাইন বলেন, বিএনপি সরকার গঠন করলে ড. ইউনূসকে হাসিনার মতো বিরোধীপক্ষ না বানিয়ে কাজে লাগালে আপনাদের ক্ষতি হবে না। আমার মতে, ড. ইউনূস রাজি থাকলে ওনাকে রাষ্ট্রপতি করে রাখা যেতে পারে।

সম্প্রতি লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠক শেষে উভয় পক্ষ ‘সন্তুষ্ট’ বলে জানিয়েছেন।

এক যৌথ বিবৃতিতে আগামী রমজানের আগে আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তাব ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি