1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

ড. ইউনূসকে পদ্মা সেতুর নিচে ‘চুবানি’ দেওয়ার হুমকি, হাসিনার বিরুদ্ধে মামলা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে পদ্মা সেতুর নিচে নদীতে ‘চুবানি’ দিয়ে এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে সেতুর নিচে ‘টুস করে’ ফেলে হত্যার হুমকির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয়েছে। আজ রোববার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে মামলাটি করেন নগর ছাত্রদলের সাবেক সহসভাপতি সৌরভ প্রিয় পাল।

বাদীর আইনজীবী রেজাউল ইসলাম বলেন, আদালত বাদীর বক্তব্য গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে এএসপি কিংবা অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা দিয়ে তদন্তের জন্য বলা হয়।

মামলার অভিযোগে বাদী উল্লেখ করেন, ২০২২ সালের ১৮ মে সংবাদ সম্মেলন করে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পদ্মা সেতুর ওপর থেকে ‘টুস’ করে ফেলে দিতে হবে। একই সঙ্গে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে পদ্মা সেতুর নিচ থেকে দুবার ‘চুবিয়ে’ তুলতে হবে। বাদী বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে বিষয়টি জানতে পারেন। আসামি শেখ হাসিনার উসকানিমূলক এ বক্তব্যের পর আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ড. ইউনূস ও খালেদা জিয়া সম্পর্কে নানা বিষোদ্‌গার করেন।

মামলার বাদী নগর ছাত্রদলের সাবেক সভাপতি সৌরভ প্রিয় পাল বলেন, ‘একজন সাবেক প্রধানমন্ত্রী ও নোবেল বিজয়ী অর্থনীতিবিদের বিরুদ্ধে এই বিষোদ্‌গার ও তাঁদের পদ্মা নদীতে ফেলে দেওয়ার হুমকির সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি