1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
৯ শ্রমিকের মৃত্যুর কারণ মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের উপস্থিতি আসিফ নজরুলের মন্তব্য: বঙ্গবন্ধুর জন্ম না হলে ১৯৭১ সালে দেশ স্বাধীন হতো না নাছিমা কাদির মোল্লা স্কুল থেকে টিসি পাওয়া ২৫ শিক্ষার্থীও পেয়েছে জিপিএ-৫ ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি প্রকাশ থানায় ছাদের পলেস্তারা ধসে পুলিশ কর্মকর্তা আহত শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ত্রিশালের বালুরঘাটে ইজারাদারের কর্মীকে মারধরের অভিযোগ, ইউএনওকে বদলি বান্ডিলের ওপরে ১০০০, ভেতরে ১০০, ব্যাংকের ভল্টের ৪ কোটি ৩৮ লাখ টাকা গায়েব লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী

ডোনাল্ড ট্রাম্পের ‘ব্রেকফাস্টে’ আমন্ত্রণ পেলেন তারেক রহমান

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫

নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ ‘ব্রেকফাস্টে’ দাওয়াত পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
আগামী ৫-৬ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিতব্য ‘ন্যাশনাল প্লেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য তারেক রহমানসহ বিএনপির এই তিন নেতাকে আমন্ত্রণ জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। শনিবার (১১ জানুয়ারি) মির্জা ফখরুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, শুক্রবার (১০ জানুয়ারি) তিনি এ সংক্রান্ত আমন্ত্রণপত্র পেয়েছেন।

জানা যায়, মার্কিন কংগ্রেসনাল কংগ্রেসের নেতৃত্বে জাতীয় প্রার্থনা প্রাতঃরাশ অনুষ্ঠিত হয়। ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট ইভেন্টটি মূলত খ্রিস্টান ব্যক্তিত্ব, পাদ্রী, নির্বাচিত কর্মকর্তা এবং উদ্যোক্তাদের একটি সমাবেশ।

যুক্তরাষ্ট্রের এই বার্ষিক অনুষ্ঠানটি প্রথমে ‘প্রেসিডেন্সিয়াল প্রেয়ার ব্রেকফাস্ট’ নামে পরিচিত ছিল। পরে ১৯৭০ সালে এর নামকরণ হয় ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট। এই বার্ষিক ইভেন্টে প্রার্থনা, রাজনীতি এবং ব্যবসাসহ সম সাময়িক গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। তাই এতে যোগদান মার্কিন প্রেসিডেন্টদের জন্য একটি প্রধান বিষয় হয়ে উঠেছে।

বার্ষিক এই অনুষ্ঠানে প্রথমবারের মতো ১৯৫৩ সালে দেশটির প্রেসিডেন্ট ডোয়াইট ডি. আইজেনহাওয়ার যোগ দেন। পরবর্তীতে তার উত্তরসূরিরাও তার পদাঙ্ক অনুসরণ করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ আঙ্গর টিভি