1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
৯ শ্রমিকের মৃত্যুর কারণ মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের উপস্থিতি আসিফ নজরুলের মন্তব্য: বঙ্গবন্ধুর জন্ম না হলে ১৯৭১ সালে দেশ স্বাধীন হতো না নাছিমা কাদির মোল্লা স্কুল থেকে টিসি পাওয়া ২৫ শিক্ষার্থীও পেয়েছে জিপিএ-৫ ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি প্রকাশ থানায় ছাদের পলেস্তারা ধসে পুলিশ কর্মকর্তা আহত শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ত্রিশালের বালুরঘাটে ইজারাদারের কর্মীকে মারধরের অভিযোগ, ইউএনওকে বদলি বান্ডিলের ওপরে ১০০০, ভেতরে ১০০, ব্যাংকের ভল্টের ৪ কোটি ৩৮ লাখ টাকা গায়েব লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী

ডিসেম্বর অথবা জানুয়ারিতে জাতীয় নির্বাচন, ভোট ব্যালটে : ইসি মাছউদ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

আমরা সুষ্ঠু ও গ্রহণ‌যোগ‌্য নির্বাচন প্রভাবমুক্ত থে‌কে জা‌তি‌কে সুন্দর নির্বাচন উপহার দি‌তে চাই বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তিনি বলেন, কোনোভা‌বেই প্রভাবান্বিত হওয়ার সু‌যোগ নেই। প্রধান উপদেষ্টা ঘো‌ষিত সম‌য়ের ম‌ধ্যে এ নির্বাচন অনুষ্ঠিত হ‌বে। ভোটগ্রহণের প‌রি‌বেশ সুন্দরভা‌বে সৃ‌ষ্টি হ‌বে।

ভোটার তালিকা হালনাগাদ ২০২৫ উপলক্ষে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে পটুয়াখালী জেলা নির্বাচন অফিসে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আব্দুর রহমানেল মাছউদ বলেন, সত্যিকার অর্থে আমরা এখন জাতীয় নির্বাচন নিয়ে কাজ করছি। স্থানীয় নির্বাচন নিয়ে এখন আমরা ভাবছি না। ২০২৫ সালের শেষের দিকে অথবা ২০২৬ এর শুরুতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, দেশজুড়ে ৩৫ হাজার তথ্য সংগ্রহকারী ভোটার তালিকা হালনাগাদের বিষয়ে কাজ করছেন। তথ্যসংগ্রহকারীদের আরও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। অনেক ক্ষেত্রে ভোটার তালিকায় ভুল হচ্ছে, এতে মানুষ সেবা নিতে পারছে না। এ বিষয়ে সবার সহযোগিতা দরকার।

সি‌নিয়র নির্বাচন অফিসার খান আবি শাহানুর খানের সভাপ‌তি‌ত্বে প্রধান অতিথি হিসেবে সভায় উপস্থিত ছি‌লেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাছউদ। এ ছাড়া সভায় পটুয়াখালী সব উপজেলার নির্বাচন কর্মকর্তারা উপ‌স্থিত ছি‌লেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ আঙ্গর টিভি