1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

ডিবি কার্যালয়ে আয়নাঘর থাকবে না

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে (ডিবি) আর কোনো আয়নাঘর থাকবে না। থাকবে না কোনো ভাতের হোটেল এবং সেলিব্রিটি নায়ক-নায়িকাদের বিচরণস্থল। ডিবিকে জনবান্ধব হিসেবে গড়ে তোলা হচ্ছে। ডিবির কোনো সদস্য অন্যায় করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (৫ অক্টোবর) সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে মিট দ্যা প্রেশ অনুষ্ঠানে এসব কথা জানান তিনি।

সংবাদ সম্মেলনে রেজাউল করিম মল্লিক বলেন, ডিবির কলঙ্কিত অধ্যায় শেষ। আসামীদের আর হয়রানী করা হবে না। ডিবিতে মানুষ ন্যায় বিচার পাবে। ডিবিতে আর কোনো নায়ক-নায়িকাদের আড্ডাখানা হবে না বলেও জানান তিনি।

দূর্গা পূজাকে কেন্দ্র করে পুরা ঢাকাতে নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, পুলিশের পাশাপাশি সব জায়গায় সাদা পোশাকে ডিবি অবস্থান করবে মন্দিরগুলোর সামনে।

ডিবির কোনো কর্মকর্তা অপরাধ করলে তাদেরকেও ছাড় দেয়া হবেনা বলেও হুঁশিয়ারি করেন মহানগর গোয়েন্দা প্রধান।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট সরকার পতনের পর ডিএমপিসহ সারা দেশে বদলি ও চাকরিচ্যুত করা হয় শতাধিক ঊর্ধতন কর্মকর্তাকে। এসব পদে দায়িত্ব দেয়া হয় নতুনদের। এর মধ্যে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশের দায়িত্ব পান রেজাউল করিম মল্লিক।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি