1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

ডিএমপি কমিশনারের সঙ্গে পিটার হাসের বৈঠক

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। প্রায় দেড় ঘণ্টাব্যাপি এ বৈঠকে ডিএমপির গোয়েন্দা পুলিশ (ডিবি) প্রধান হারুন-অর-রশিদও উপস্থিত ছিলেন।

বুধবার সকালে ডিএমপি সদরদপ্তরে যান পিটার হাস। এরপর কমিশনার গোলাম ফারুক ও ডিবি প্রধান হারুনসহ পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি।

বৈঠকে জঙ্গি অভিযান, গ্রেফতার ও রাজধানীর আইনশৃঙ্খলাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

ডিএমপির ফেসবুক পেজে খন্দকার গোলাম ফারুক ও পিটার হাসের বৈঠক নিয়ে একটি পোস্ট দেয়া হয়েছে। ওই পোস্টে লেখা হয়েছে, ‘ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বিপিএম(বার), পিপিএম এর সাথে বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস সৌজন্য সাক্ষাৎ করেছেন।’

ডিএমপি থেকে জানানো হয়েছে, ‘সাক্ষাৎকালে সাম্প্রতিক জঙ্গি অভিযান ও গ্রেফতার এবং রাজধানীর আইনশৃঙ্খলাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। ভবিষ্যতে দুই দেশের মধ্যে সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পাবে বলে কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করেন।’

এ সময় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং ঢাকাস্থ মার্কিন দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

পরে সাক্ষাতের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনসের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ ফারুক হোসেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি