1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী

ডিএনসিসির তহবিলে ১ হাজার ২৬০ কোটি টাকা জমা রেখে এসেছি: মোহাম্মদ এজাজ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

সম্প্রতি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কোষাগার খালি হওয়ার খবর নিয়ে আলোচনার পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাখ্যা দিয়েছেন সংস্থাটির সাবেক প্রশাসক মোহাম্মদ এজাজ।

তার দাবি— দায়িত্ব হস্তান্তরের সময় তিনি সিটি করপোরেশনের তহবিলে এক হাজার ২৬০ কোটি টাকারও বেশি জমা রেখে এসেছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই তথ্য জানান।

ফেসবুক পোস্টে মোহাম্মদ এজাজ উল্লেখ করেন, বিদায়বেলায় তিনি আর্থিকভাবে সমৃদ্ধ ঢাকা উত্তর সিটি করপোরেশন রেখে এসেছেন।

তিনি লেখেন, ‘আমি সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে এক বছর মেয়াদের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলাম। আমার এক বছরের মেয়াদের শেষ দিনে (১০ ফেব্রুয়ারি, ২০২৬) দায়িত্ব বুঝিয়ে দেই। সেদিন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২৬টি অ্যাকাউন্টে মোট ১,২৬০ কোটি ১৫ লক্ষ ৫১ হাজার তিনশত ১১ টাকা ৬০ পয়সা তহবিলে জমা রেখে একটি সমৃদ্ধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন রেখে এসেছিলাম।’

পোস্টের শেষে তিনি সিটি করপোরেশনের বর্তমান দায়িত্বে থাকা ব্যক্তিদের শুভকামনা জানান। লেখেন, ‘আশাকরি সুন্দর ঢাকা গড়তে বর্তমান টিম আরও ভালো করবে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি