1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

ডাব পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩ আগস্ট, ২০২৫

ময়মনসিংহের গৌরীপুরে গাছ থেকে ডাব পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে হিরা মিয়া (৫০) নামে এক ডাব ব্যবসায়ী নিহত হয়েছেন। রোববার দুপুরে উপজেলার রামগোপালপুর ইউনিয়নের দাঁমগাও গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ডাব ব্যবসায়ী উপজেলার রামগোপালপুর ইউনিয়নের ডাউকি গ্রামের মৃত একরামুল হাসানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হিরা মিয়া একজন পেশায় একজন ডাব ব্যবসায়ী। তিনি আশেপাশের অঞ্চল থেকে ডাব ক্রয় করে বিক্রি করেন। রোববার রামগোপালপুর ইউনিয়নের দাঁমগাও গ্রামের এক ব্যক্তির গাছ থেকে ডাব ক্রয় করেন হিরা মিয়া। পরে নিজেই গাছের ডাব পাড়তে গাছের ওপরে উঠেন। এসময় গাছের ডালের সাথে জড়িয়ে থাকা বিদ্যুতের তারের সাথে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে তিনি গাছের ওপরেই মারা যান। খবর পেয়ে গৌরীপুর ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে এসে গাছের ওপর থেকে হিরার মরদেহ নামিয়ে আনেন।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দিদারুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ না থাকায় নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি