1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
কারা মহাপরিদর্শক মোতাহের হোসেনকে সরিয়ে দেওয়া হয়েছে একনেকে ১০ প্রকল্প অনুমোদন, ব্যয় হবে প্রায় ৯ হাজার ৩৩৪ কোটি টাকা বিশ্বের সেরা এয়ারলাইন কোনগুলো জেনে নিন ধানমন্ডির ইচিগো রেস্টুরেন্টে অভিযান, লাখ টাকা জরিমানা ১৮ কোটি জনগণের প্রত্যাশা পূরণে কাজ করব : দুদক চেয়ারম্যান রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন সবই দেখা যাবে ১২ ঘণ্টার জন্য মুক্তি পেলেন দীপু মনি গণমাধ্যম এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি স্বাধীন: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ ৯৯৯-এ ফোন, মহাখালী থেকে চুরি হওয়া বাস উদ্ধার মিরপুর বেড়িবাঁধে

ডাকসুর শীর্ষ তিন পদে আলোচিত কোন প্রার্থী কত ভোট পেলেন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের চূড়ান্ত ফলাফল আজ বুধবার সকালে ঘোষণা করা হয়েছে।

ডাকসুর শীর্ষ তিন পদ—সহসভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহসাধারণ সম্পাদক (এজিএস)। ঘোষিত ফলাফলে এই তিন শীর্ষ পদে আলোচিত কোন প্রার্থী কত ভোট পেয়েছেন, তা ডাকসুর নির্বাচন কমিশনের চূড়ান্ত ফলাফল থেকে জানা গেছে।

সহসভাপতি (ভিপি)

ভিপি পদে ছাত্রশিবির–সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী আবু সাদিক কায়েম পেয়েছেন ১৪ হাজার ৪২ ভোট।

ছাত্রদল-সমর্থিত প্যানেলের প্রার্থী আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫ হাজার ৭০৮ ভোট।

স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন পেয়েছেন ৩ হাজার ৮৮৩ ভোট।

স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের প্রার্থী উমামা ফাতেমা পেয়েছেন ৩ হাজার ৩৮৯ ভোট।

বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের প্রার্থী আবদুল কাদের পেয়েছেন ১ হাজার ১০৩ ভোট।

প্রতিরোধ পর্ষদ প্যানেলের প্রার্থী শেখ তাসনিম আফরোজ ইমি পেয়েছেন ৬৮ ভোট।

সাধারণ সম্পাদক (জিএস)

ছাত্রশিবির–সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী এস এম ফরহাদ পেয়েছেন ১০ হাজার ৭৯৪ ভোট।

ছাত্রদল-সমর্থিত প্যানেলের প্রার্থী শেখ তানভীর বারী হামিম পেয়েছেন ৫ হাজার ২৮৩ ভোট।

প্রতিরোধ পর্ষদ প্যানেলের প্রার্থী মেঘমল্লার বসু পেয়েছেন ৪ হাজার ৯৪৯ ভোট।

স্বতন্ত্র প্রার্থী আরাফাত চৌধুরী পেয়েছেন ৪ হাজার ৪৪ ভোট।

বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের প্রার্থী আবু বাকের মজুমদার পেয়েছেন ২ হাজার ১৩১ ভোট।

সহসাধারণ সম্পাদক (এজিএস)

ছাত্রশিবির–সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী মুহা. মহিউদ্দীন খান পেয়েছেন ১১ হাজার ৭৭২ ভোট।

ছাত্রদল-সমর্থিত প্যানেলের প্রার্থী তানভীর আল হাদী মায়েদ পেয়েছেন ৫ হাজার ৬৪ ভোট।

স্বতন্ত্র প্রার্থী তাহমীদ আল মুদ্দাসসীর চৌধুরী পেয়েছেন ৩ হাজার ৮ ভোট।

প্রতিরোধ পর্ষদ প্যানেলের প্রার্থী জাবির আহমেদ জুবেল পেয়েছেন ১ হাজার ৫১১ ভোট।

স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন রনি পেয়েছেন ১ হাজার ১৩৭ ভোট।

বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের প্রার্থী আশরেফা খাতুন পেয়েছেন ৯০০ ভোট।

স্বতন্ত্র প্রার্থী আশিকুর রহমান জীম পেয়েছেন ৭৯৬ ভোট।

স্বতন্ত্র প্রার্থী হাসিবুল ইসলাম পেয়েছেন ৫০০ ভোট।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি