1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

ট্রেন-পিকআপ সংঘর্ষ, ৩ শ্রমিক নিহত

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

ফরিদপুরে বোয়ালমারী উপজেলায় ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় পিকআপে থাকা আপন দুই ভাইসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন।

সোমবার (১২ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে উপজেলার সদরের সোতাশী চার নম্বর ওয়ার্ডের রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের বিলসড়াইল গ্রামের ছাইফার মোল্লার ছেলে জব্বার মোল্লা (১৫) ও মো. মোল্লা (৩০)। এছাড়া অজ্ঞাত আরও এক নারী নিহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ডোবরা জনতা জুট মিল থেকে ২০ থেকে ২৫ শ্রমিক কাজ শেষ করে পিকআপে করে ফিরতে ছিল। পথিমধ্যে সোতাশী রেলক্রসিংয়ে এলে কালুখালী থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়াগামী ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে আপন দুই ভাই এবং হাসপাতালে নেওয়ার পর এক নারী শ্রমিক নিহত হন।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। এ ঘটনায় দুই আপন ভাইসহ ৩ জন নিহত হয়েছেন। আহত আরও হয়েছেন ১৫ জন। আহতদের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রেল পুলিশকে খবর দেওয়া হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ বিষয়ে রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, আমরা খবর পেয়েছি ৩ জন নিহত হয়েছেন। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে রওয়ানা দিয়েছি। বিস্তারিত পরবর্তীতে জানানো হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি