1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

ট্রেন ডাকাতিকালে একব্যক্তিকে হত্যার ঘটনায় পাঁচজনকে আমৃত্যু কারাদণ্ড

শফিকুল ইসলাম, জামালপুর
  • আপডেট : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪

জামালপুরে ট্রেনে ডাকাতিকালে অজ্ঞাত এক ব্যক্তিকে হত্যার ঘটনায় পাঁচ জনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত।

বৃহস্পতিবার দুপুরে স্পেশাল জজ আদালতের বিচারক স্পেশাল জেলা ও দায়রা জজ মোহাম্মদ আবু তাহের এই রায় দেয়।

রায়ের সূত্রে জানা গেছে, গত ২০১১ সালের ১৭ ফেব্রুয়ারি রাতে একটি লোকাল ট্রেনে ডাকাতিকালে সবকিছু ছিনিয়ে নিয়ে অজ্ঞাত এক ব্যক্তিকে শ্বাসরোধে হত্যা করে জামালপুর সদর উপজেলার নরুন্দি এলাকায় ট্রেন থেকে ফেলে দেয় অভিযুক্তরা। ওই ঘটনায় একই বছরের ১৩ মে জামালপুর রেলওয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন এএসআই মীর মজনু। পরবর্তীতে চট্টগ্রাম রেলওয়ে পুলিশ তদন্ত করে ২০১২ সালের ৩০ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে ৮ জন স্বাক্ষীর স্বাক্ষ্যের ভিত্তিতে পাঁচ আসামীর মধ্যে চারজনের উপস্থিতিতে তাদের সকলকে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেন স্পেশাল জেলা ও দায়রা জজ মোহাম্মদ আবু তাহের।

দণ্ডপ্রাপ্ত পাঁচ জন হলো- জীবন, রাকিব, সোহেল, শিপন ও রনি। এদের মধ্যে রনি পলাতক রয়েছে। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট খাজা আলম। আসামী পক্ষে মামলা পরিচালনা করেন রাষ্ট্র কর্তৃক নিযুক্ত আইনজীবি অ্যাডভোকেট রফিকুল ইসলাম বাচ্চু।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি