1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

ট্রেনে কাটা পড়ে বাকৃবি অধ্যাপকের ছেলের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৫ জুলাই, ২০২২

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সোয়াইব মামুন নামের এক কিশোর ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের পশুপুষ্টি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আল-মামুনের বড় ছেলে।

বৃহস্পতিবার (১৪ জুলাই) রাত ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড়ে অবস্থিত ঢাকা-ময়মনসিংহগামী রেললাইনে ওই ঘটনাটি ঘটে। শুক্রবার (১৫ জুলাই) সকালে মারা যাওয়ার বিষয়টি বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দীন।

তিনি আরও জানান, শুক্রবার সকালে লাশটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশটি দাফনের ব্যবস্থা করা হবে।

জানা যায়, সোয়াইব কৃষি বিশ্ববিদ্যালয় হাই স্কুলের ৯ম শ্রেণীর একজন মেধাবী ছাত্র ছিলেন। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আল মামুন ও লেখিকা আহমেদ শিমুর পরিবারের তিন সন্তানের মধ্যে বড় ছেলে সোয়াইব।

এদিকে শুক্রবার আসরের নামাজের পর বাকৃবির বায়তুল আমান জামে মসজিদে সোয়াইবের নামাজে জানা অনুষ্ঠিত হবে। এরপর বিশ্ববিদ্যালয়ের শেষ মোড় সংলগ্ন কেন্দ্রীয় গোরস্থানে তাকে দাফন করা হবে বলে জানা যায়।

শিক্ষকের ছেলের এমন মৃত্যুতে শোক ছড়িয়ে পড়েছে পুরো বিশ্ববিদ্যালয়ে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি