1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
জামালপুরে কালবৈশাখীর তাণ্ডব: গাছচাপায় মা ও দুই মেয়ের মৃত্যু মানহানির মামলায় এমপি মুফতি আমির হামজার আগাম জামিন পদ্মায় মাছ ধরতে গিয়ে জেলেদের বড়শিতে কুমির কাস্টমস কর্মকর্তা বুলেট হত্যা: গ্রেপ্তার ৫, সবাই ডাকাতি মামলার আসামি যশোরে প্রধানমন্ত্রীর ব্যস্ত দিন: খাল খনন উদ্বোধন, হাসপাতালের ভিত্তিপ্রস্তর ও জনসভা ঢাবির অপরাজেয় বাংলায় বজ্রাঘাতে ২ শিক্ষার্থী আহত শিক্ষার্থী মিমোর আত্মহননের ঘটনায় ঢাবি শিক্ষক সুদীপ চক্রবর্তী গ্রেপ্তার ৫ মে থেকে বাজারে পাওয়া যাবে সাতক্ষীরার আম সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল: সংসদে বিল পাস বজ্রপাতে ৬ জেলায় ১২ জনের প্রাণহানি

ট্রেনে আগুন দেওয়ার মামলায় জামালপুর শহর বিএনপির সভাপতি গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩

জামালপুরের সরিষাবাড়ী রেলস্টেশনে যমুনা এক্সপ্রেস ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় করা মামলায় জামালপুর শহর বিএনপির সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে শহরের বাজারিপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ওই বিএনপি নেতার নাম মো. লিয়াকত আলী খান।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর বলেন, সরিষাবাড়ী রেলস্টেশনে যমুনা এক্সপ্রেস ট্রেনে অগ্নিসংযোগ করার মামলায় লিয়াকত আলী এজাহারভুক্ত আসামি। তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হবে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে তারাকান্দির উদ্দেশে ছেড়ে আসা যমুনা এক্সপ্রেস ট্রেনে গত শনিবার দিবাগত রাত ১টা ৮ মিনিটে আগুন দেয় দুর্বৃত্তরা। সরিষাবাড়ী রেলস্টেশনের হোম সিগন্যালের কাছে এ ঘটনা ঘটে। এতে ট্রেনটির তিনটি বগি পুড়ে যায়।

এ ঘটনায় গতকাল সরিষাবাড়ী রেলস্টেশনের সহকারী স্টেশনমাস্টার আবদুস সালাম বাদী হয়ে জামালপুর রেলওয়ে থানায় একটি মামলা করেন। মামলায় জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার ও শহর বিএনপির সভাপতি মো. লিয়াকত আলী খানসহ ৪১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি