1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর

ট্রেনের নিচে পড়ে চার সন্তানের মায়ের আত্মহত্যা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৬ মে, ২০২২

জামালপুরের ইসলামপুর উপজেলায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে রাশেদা বেগম (৪৫) নামে এক নারী আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। আজ সোমবার দুপুরে ইসলামপুর-দুরমুঠ রেল স্টেশনের মাঝামাঝি উপজেলার দক্ষিণ দরিয়াবাদ ভূরুগী বিল এলাকায় চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে তিনি আত্মহত্যা করেন।

রাশেদা বেগম পার্শ্ববর্তী মেলান্দহ উপজেলার দুরমুঠ ইউনিয়নের বীর হাতিজা গ্রামের আব্বাস আলীর মেয়ে। তাঁর চারজন সন্তান রয়েছে।

স্থানীয় ও মৃতের পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার দুপুরে দক্ষিণ দরিয়াবাদ ভূরুগী বিল নামক স্থানে জেলার দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী কমিউটার ট্রেনের নিচে ঝাঁপ দেন রাশেদা বেগম। মুহূর্তে মধ্যেই তাঁর শরীর ছিন্ন–বিচ্ছিন্ন হয়ে যায়। খবর পেয়ে স্বজনরা ছিন্নবিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

ইসলামপুর পৌর মেয়র আব্দুল কাদের শেখ জানান, ‘রাশেদা বেগম মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। ২৫ বছর আগে পার্শ্ববর্তী বকশীগঞ্জ উপজেলার নীলাখিয়া ইউনিয়নের সাজিমারা গ্রামের বাবলু মিয়ার সাথে বিয়ে হয়েছিল। তাদের সংসারে ৪ ছেলে রয়েছে।’

এ বিষয়ে জামালপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) গুলজার হোসেন বলেন, ‘ঢাকাগামী কমিউটার ট্রেনের নিচে পড়ে রাশেদা বেগম নামে এক নারী নিহত হয়েছেন।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি