1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবসরোত্তর ভিভিআইপি মর্যাদার মেয়াদ কমল, এখন ৬ মাস রাতে ঝড়ের সতর্কবার্তা: ১০০ কিমি বেগে কালবৈশাখীর আশঙ্কা অর্ধশতাধিক শিক্ষার্থীকে সংসদ ভবন ঘুরিয়ে দেখালেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ ময়মনসিংহে নারী শিক্ষার্থীদের উত্যক্তকারী গ্রেফতার, সিরাজগঞ্জে অভিযান সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী এককভাবে নির্বাচিত ভোজ্যতেলের দাম বাড়ল: বোতলজাত সয়াবিন লিটারে এখন ১৯৯ টাকা সব খাতে করছাড় নয়, ব্যবসা সহজ করতে সহায়ক পদক্ষেপ: অর্থমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ড্রেস-ব্যাগ: জুলাইয়ে পাইলট কার্যক্রম শুরু নোয়াখালীতে অদিতা হত্যা: সাবেক গৃহশিক্ষক রনির ফাঁসির রায় সংসদে হঠাৎ অসুস্থ এমপি বাশার, লবিতে গিয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

ট্রেনের ধাক্কায় প্রাণ গেল দুই বন্ধুর

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১

বিলে মাছ ধরার উদ্দেশ্যে টাঙ্গাইলের মধুপুর উপজেলা থেকে কালিহাতীতে আসেন ৬ জন। বিলের নিকটে ট্রেন লাইনে হাঁটতেছিলেন তারা। এসময় ট্রেনে কাটা পড়ে দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আরেক জন অল্পের জন্য বাঁচলেও আহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ১১টার দিকে কালিহাতী উপজেলার ভাবলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মধুপুরের মহিষমারা ইউনিয়নের মহিষমারা গ্রামের কুদরত আলীর ছেলে বাদল (২৬)। তিনি ভ্যানচালক ছিলেন। একই গ্রামের আশ্রয়ণ কেন্দ্রের বাসিন্দা সুরুজ আলী ছেলে মানিক (২৫)। তিনি পেশায় শ্রমিক। মহিষমারা ইউপি চেয়ারম্যান কাজী মোতালেব হোসেন সত্যতা নিশ্চিত করেছেন।

সাথে থাকা মৎস্য শিকারী চানু মিয়া জানান, রাত সাড়ে ১১টার দিকে বাদল ও মানিকসহ চারজন বিলের পাশের রেললাইনে হাঁটতেছিলেন। এ সময় পিছন থেকে ট্রেন এসে বাদলকে আর মানিককে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
টাঙ্গাইল রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই আব্দুস সবুর বলেন রাত ১টায় খবর শোনার পর আমরা ঘটনাস্থলে যাই। পৌঁছানোর আগেই অন্যরা লাশ দুটি নিয়ে চলে গেছে।

মধুপুরের মহিষমারা ইউপি চেয়ারম্যান কাজী মোতালেব হোসেন বলেন, বুধবার রাতেই দুইজনের মরদেহ বাড়ি নিয়ে আসেন সাথে থাকা অন্যরা। পুরো গ্রাম জুড়ে চলছে মোকের মাতম। মানিকের ৮ দিনের সন্তানসহ স্ত্রী ও মা বাবা রয়েছেন। বৃহস্পতিবার নামাজে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে তাদের দাফন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি