1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

ট্রেনের ছাদ থেকে লাইনে, কাটা পড়লেন রাশেদ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২

ময়মনসিংহে ট্রেনের ছাদ থেকে লাইনের ওপর পড়ে যান রাশেদ (৩৪) নামে একজন। পরে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে। নগরীর মিন্টু কলেজ রেলক্রসিং এ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে।

মৃত রাশেদ (৩৪) জামালপুরের মেলান্দহ উপজেলার পশ্চিম হামলা গ্রামের নাজির সোনার ছেলে। রাশেদ ঢাকায় এক খামারে কাজ করতেন। তিনি ঈদের ছুটিতে ঢাকা থেকে বাড়িতে ফিরছিলেন।

নগরীর মিন্টু কলেজ রেলক্রসিং এ আসলে দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনের ছাদ থেকে পড়ে লাইনের ওপর পড়ে যান রাশেদ। ঘটনাস্থলেই ট্রেনে কাটা পড়ে তিনি মারা যান।

কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনটি ময়মনসিংহ নগরীর মিন্টু কলেজ রেলগেট অতিক্রম করার সময় রেললাইন সংলগ্ন লাইনের উপর দিয়ে ঝুলে থাকা ইন্টারনেটের তারে আটকে রাশেদ ছাদ থেকে পড়ে যান। এ সময় রাশেদ ট্রেনের নিচে লাইনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি