1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

ট্রাম্পের সঙ্গে কোনো যোগাযোগ হয়নি; হুমকিতে পিছু হটেছেন, দাবি ইরানের

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৩ মার্চ, ২০২৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সরাসরি বা পরোক্ষ কোনো যোগাযোগ হয়নি; ইরানের হুমকিতে পিছু হটছেন তিনি—এমনটাই দাবি করেছে তেহরান।

ইরানের ফারস বার্তা সংস্থা এক অজ্ঞাতনামা ইরানি সূত্রের বরাতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কোনো সরাসরি যোগাযোগ হয়নি; এমনকি কোনো মধ্যস্থতার মাধ্যমেও নয়।

সূত্রটি দাবি করেছে, ইরান উপসাগরীয় অঞ্চল ও ইসরায়েলের বিদ্যুৎকেন্দ্রগুলো লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি দেওয়ার পর ট্রাম্প “পিছু হটেছেন”।

প্রতিবেদনটিতে আরও বলা হয়, ট্রাম্প দাবি করেছিলেন, ইরানের সঙ্গে আলোচনা চলছে; যদিও ওই সূত্র এমন কোনো যোগাযোগের বিষয়টি অস্বীকার করেছে।

তবে এসব দাবির বিষয়ের খবর যাচাই করতে পারেনি আল জাজিরা। এমনকি এ বিষয়ে ইরানি কর্মকর্তাদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্যও পাওয়া যায়নি।

এর আগে, আগামী ৫ দিনের জন্য ইরানে বিদ্যুৎকেন্দ্রে ও জ্বালানি অবকাঠামোতে সব ধরনের সামরিক হামলার সিদ্ধান্ত স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২৩ মার্চ) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি এ ঘোষণা দেন।

প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, গত দুই দিনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে খুব ভালো আলোচনা হয়েছে। মধ্যপ্রাচ্যে আমাদের মধ্যকার সব ঝামেলা পুরোপুরি মিটিয়ে ফেলার ব্যাপারে কথা অনেক দূর এগিয়েছে।

সূত্র: আল জাজিরা

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি