1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুস্থতার পথে মির্জা আব্বাস, শিগগিরই দেশে ফেরার আশা জলাবদ্ধতায় হাঁটু পানি, বেঞ্চে পা তুলে এসএসসি পরীক্ষা কুমিল্লায় শাহজালালে নিরাপত্তা ভেঙে রানওয়ের কাছে যুবক, আটক চট্টগ্রামে পরিত্যক্ত ট্রেনের দুই বগিতে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণ রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশের পদার্পণ এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা, তরুণের এক বছরের কারাদণ্ড দেশে জঙ্গি তৎপরতা নেই, ‘শব্দটি আগে রাজনৈতিকভাবে ব্যবহৃত হতো’: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৪৮ ঘণ্টায় দেশজুড়ে কালবৈশাখীর আশঙ্কা, ৮ বিভাগে সতর্কতা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে নৌযান চলাচলে সতর্কতা প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক

ট্রাভেল ব্যাগ থেকে ৪৪ কেজি গাঁজা উদ্ধার!

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২০ এপ্রিল, ২০২২

সুনামগঞ্জ থেকে ঢাকায় পাচারকালে ৪৪ কেজি গাঁজা উদ্ধার করেছে নেত্রকোনা মডেল থানার পুলিশ। জেলা শহরের পারলা বাসস্ট্যান্ড থেকে ঢাকার উদ্দেশে ছাড়ার আগ মুহূর্তে ‘শাহজালাল এক্সপ্রেস’ নামের একটি বাসে তল্লাশি করে এই গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক কারবারি কোরবান আলী (২৬) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার কোরবান আলী গাজীপুর জেলার জয়দেবপুরের বুরুলিয়া এলাকার নবাব মিয়ার ছেলে।

তাকে বুধবার দুপুরের দিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

জানা যায়, দীর্ঘদিন ধরে সুনামগঞ্জ থেকে বিভিন্ন রুটে ভায়া নেত্রকোনা হয়ে ঢাকায় মাদকদ্রব্য সরবরাহ করে আসছে একটি ব্যবসায়ী চক্র। তারা মঙ্গলবার রাত ৯টার দিকে শাহ্জালাল এক্সপ্রেসের একটি বাসে ট্রাভেল ব্যাগের ভেতরে করে ৪৪ কেজি গাঁজা বোঝাই করে। গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাভর্তি ব্যাগগুলো জব্দ করা হয়।

নেত্রকোনা মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, প্রথমে কোরবান আলী নামে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়। তার পিটে ব্যাগ ছিল। এই ব্যাগ তল্লাশি করে তিন প্যাকেট গাঁজা পাওয়া যায়। তার দেওয়া তথ্যানুযায়ী শাহ্জালাল এক্সপ্রেসের ওই বাসের সিটের নিচে রাখা আরো সাতটি গাঁজাভর্তি ব্যাগ উদ্ধার করা হয়। কোরবান আলীর সাথে আরো লোক ছিল। তারা পালিয়ে গেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি