1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েমসহ কেন্দ্রীয় ৯ নেতা ঢাকার ৪১৬ বছরপূর্তিতে ‘ঢাকা উৎসব’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বাড়িতে পানি ঢুকলে সবার আগে যে ৭টি কাজ করবেন ট্রাফিক পুলিশের সহায়তায় যাত্রাবাড়ীতে ৪৪ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার নেত্রকোনায় রোগীর মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতালে ভাঙচুরের অভিযোগ গাইবান্ধার হরিদাস চন্দ্র তরণী দাস মানি লন্ডারিং মামলায় গ্রেপ্তার সারা দেশে ২৫ কোটি গাছ রোপণ করা হবে: প্রধানমন্ত্রী জুলাই জাদুঘর পরিচালনায় ট্রাস্টি বোর্ড গঠনের দাবি মোস্তফা ফারুকীর ‘শেখ হাসিনার বিচার বাস্তবায়ন না হলে বিএনপির পতন ঘটাবো’ জমির উদ্দিন সরকারকে শেষবারের মতো শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

ট্রাফিক পুলিশের সহায়তায় যাত্রাবাড়ীতে ৪৪ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ট্রাফিক পুলিশের সহায়তায় একটি প্রাইভেটকার থেকে ৪৪ কেজি গাঁজা উদ্ধার এবং তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- ১। ওয়াশিম (৪০) ২। মো. পারভেজ হোসেন (২০) ও ৩। মো. সাইফুল ইসলাম (৩৪)।

ট্রাফিক যাত্রাবাড়ী জোন সূত্রে জানা যায়, সোমবার (১৩ জুলাই) রাত আনুমানিক ১২:৩০ ঘটিকায় যাত্রাবাড়ী চৌরাস্তা ট্রাফিক পুলিশ বক্সের সামনে চেকপোস্টে দায়িত্ব পালনকালে সার্জেন্ট মো: আব্দুল্লাহ আল নোমানী বেপরোয়া গতিতে আসা একটি প্রাইভেটকারকে থামার সংকেত দেয়। গাড়িটি থামানোর পরপরই গাড়িতে থাকা ব্যক্তিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে দায়িত্বরত ট্রাফিক পুলিশের সদস্যরা ধাওয়া করে তিনজনকে আটক করেন। পরবর্তীতে প্রাইভেটকারটি তল্লাশি করে এর পেছনের অংশ থেকে ৪৪ কেজি গাঁজাসহ মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়।

ট্রাফিক যাত্রাবাড়ী জোন সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত তিনজন মাদক কারবারি, উদ্ধারকৃত ৪৪ কেজি গাঁজা এবং জব্দকৃত প্রাইভেটকারসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যাত্রাবাড়ী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণে প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি