1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ

ট্রাক উল্টে পড়ল ঘরের উপরে, ঘুমন্ত অবস্থায় দম্পতির মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১

জামালপুরের দেওয়ানগঞ্জে সার বোঝাই ট্রাক উল্টে জয়নাল (৪৫) ও তার স্ত্রী হাসিনা বেগমের (৩৬) মৃত্যু হয়েছে। সোমবার ভোর রাতে উপজেলার সীমান্তবর্তী ডাংধরা ইউনিয়নের গারোহাড়ি গ্রামে ঘটনাটি ঘটে।

জানা গেছে প্রতিদিনের মত জয়নাল কৃষি কাজ করে বাড়িতে তার স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েন। ঢাকা-রৌমারী গামী ট্রাক সার বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়োহাড়ী রাস্তার পাশে জয়নালের ঘরে উল্টে যায়। এতে ঘুমন্ত অবস্থায় জয়নাল ও তার স্ত্রীর মৃত্যু হয়। পাশের খাটে ঘুমন্ত অবস্থায় তাদের দুইজন সন্তান থাকলেও তারা বেঁচে যায়। টিনের দেওয়ালে ধাক্কা এবং ট্রাকে পড়ে যাওয়ার শব্দে আশেপাশের লোকজন ছুটে এসে সন্তান দুজন কে উদ্ধার করলেও ট্রাক ড্রাইভার পালিয়ে যায়।

উপজেলা নির্বাহী অফিসার কামরুন্নাহার শেফা এবং এসিল্যান্ড অহনা জিন্নাত ঘটনাস্থল পরিদর্শন করেছেন ।

সানন্দবাড়ী ফাড়ি পুলিশ তদন্ত কেন্দ্র ইনচার্জ যোহায়ের হোসেন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান ,সোমবার দিবাগত রাত ৩ টার দিকে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঘরে ধাক্কা দেয় এবং ট্রাকটি উল্টে ঘটনাস্থলে মৃত্যু হয় স্বামী- স্ত্রীর। লাশ উদ্ধার করে হয়েছে। এ বিষয়ে একটি মামলার প্রস্তুতি চলছে ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি