1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনামঃ
ময়মনসিংহে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু রূপপুরে ইউরেনিয়াম লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মাইক্রোবাস খাদে, নিহত ৩ নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক কর্মকর্তা, তদন্ত কমিটি জিয়া পরিবারের প্রতি কৃতজ্ঞতা, বিরোধীদের সতর্কবার্তা তথ্য প্রতিমন্ত্রীর মেয়েদের শিক্ষা স্নাতক পর্যন্ত ফ্রি করার ঘোষণা প্রধানমন্ত্রীর ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার বিজিপি নেতা দিনেশ ত্রিবেদী নুসরাত তাবাসসুমের মনোনয়ন গ্রহণে ইসিকে নির্দেশ হাইকোর্টের কাস্টমস কর্মকর্তা হত্যা: ছেলের প্রথম জন্মদিনেই বাবা সমাহিত জঙ্গি হামলার সতর্কতায় ৮ বিমানবন্দরে কড়া নিরাপত্তা, শাহজালালে বিশেষ নজর

ট্যাব পেলেন ঈশ্বরগঞ্জে ১৬৮ মেধাবী শিক্ষার্থী

আরিফুল হক, ঈশ্বরগঞ্জ
  • আপডেট : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে জনশুমারি ও গৃহ গননায় ব্যবহৃত ট্যাব বিতরণ করা হয়েছে।

আজ সোমবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা পরিষদের হলরুমে জনশুমারি ও গৃহগণনা প্রকল্প-২০২১, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর পৃষ্ঠপোষকতায় ঈশ্বরগঞ্জ উপজেলার ২৮ টি স্কুলের ৯ম ও ১০ম শ্রেণির মেধাবী ১৬৮ জন শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ হিসেবে এই ট্যাব তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা.হাফিজা জেসমিন।

উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা(চ.দা) মোঃ সারোয়ার আলমের সঞ্চালনায় ট্যাব বিতরণকালে বক্তব্য রাখেন, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল হাদী। এসময় উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পীরজাদা শেখ মোহাম্মদ মোস্তাছিনুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান এ.কে.এম ফরিদ উল্লাহ,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেনসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ( চ. দা) মোঃ সারোয়ার আলম বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে প্রয়োজন স্মার্ট নাগরিক। তাই আমাদের শিক্ষার্থীদের স্মার্ট ভাবে গড়ে তুলতে হবে। সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী এই উপহার সঠিকভাবে ব্যবহার করতে হবে। প্রধানমন্ত্রীর এই উপহার শিক্ষার্থীদের লেখাপড়ায় অনেক ভূমিকা পালন করবে।

ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী মিকাতুন্নাহার বিসমী ও ঈশ্বরগঞ্জ বিশ্বেশ্বরী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী নুজহাত তাবাসসুম বলেন, এই ট্যাব পেয়ে আমরা খুবই খুশি এবং প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ। এর মাধ্যমে আমরা অনলাইন ক্লাসসহ ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন বিষয়ে জ্ঞান আহরণ করতে পারবো। এতে আমরা অনেক উপকৃত হবো।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি