1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

টেলিযোগাযোগ বিভাগের প্রতিষ্ঠানসমূহ দ্রুত ডিজিটালাইজেশন করা হবে : টেলিযোগাযোগ মন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, জনগণের সেবা প্রদানের সাথে সম্পৃক্ত ডাক, টেলিটক, বিটিসিএলসহ টেলিযোগাযোগ বিভাগের প্রতিটি প্রতিষ্ঠানকে দ্রুততম সময়ের মধ্যে ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে। বাটন টিপে সেবাগ্রহীতাগণ সেবা নিতে না পারলে ডিজিটাল বিপ্লব এগিয়ে নেওয়া সম্ভব নয়। তিনি ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সংশ্লিষ্টদের আরও তৎপর হওয়ার নির্দেশ দেন।

মন্ত্রী আজ কক্সবাজারে অনুষ্ঠিত ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের উদ্ভাবনী ও সেবা সহজীকরণ বিষয়ক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে অনলাইনে উপস্থিত থেকে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজিয়ে লাগিয়ে স্ব স্ব কর্মক্ষেত্রে এর যথাযথ প্রয়োগ করতে পারলে সেবাগ্রহীতা জনগণ উপকৃত হবে বলে উল্লেখ করেন। তিনি বলেন, সরকারের যুগান্তকারী কর্মসূচি হচ্ছে ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি। ডিজিটাল বাংলাদেশ ঘোষণার ১২ বছর পূর্ণ হতে যাচ্ছে। এ সময়ের মধ্যে বাংলাদেশের বিস্ময়কর রূপান্তর ঘটেছে। এই কর্মসূচি বিশ্বে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। করোনাকালে উপলব্ধি করতে পেরেছি, এই কর্মসূচি বাস্তবায়িত না হলে ব্যক্তিগত, রাষ্ট্রীয় ও সামাজিক জীবনব্যবস্থা অচল হয়ে যেতো। ডিজিটাল সুযোগ সুবিধার ক্ষেত্রে ইউরোপ আমেরিকাসহ উন্নত দেশের তুলনায় বাংলাদেশ পিছিয়ে নেই বলে মন্ত্রী উল্লেখ করেন।

অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মোঃ আফজাল হোসেন এবং অতিরিক্ত সচিব সেলিমা সুলতানা বক্তৃতা করেন। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের যুগ্ম-সচিব মুহম্মদ আবদুল হান্নানের সঞ্চালনায় কর্মশালার রিসোর্স পার্সন এটুআই কর্মকর্তা ইফতেখার আলম বিষয়ভিত্তিক ধারণা ব্যাখ্যা করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি