1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

টুইটারের ‘ব্লু টিক’ রাখতে চাইলে প্রতিমাসে ব্যয় হবে ২০ ডলার!

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২

টুইটার কিনেই কোম্পানিটির নিয়ম-নীতি বদলে ফেলার তোড়জোড় শুরু করেছেন ইলন মাস্ক। শীর্ষ পদস্থ প্রধান তিন নির্বাহীকে ছাঁটাইয়ের পর এবার মনোযোগ দিয়েছেন টুইটারের ব্যবহারকারীদের দিকে। টুইটারে তিনি জানিয়েছেন, নামের পাশে ‘ব্লু টিক’ ব্যবহারের নীতিমালায় পরিবর্তন আসছে। উল্লেখ্য, এত দিন শুধু বিশাল ফলোয়ার বাহিনী থাকলেই ‘ব্লু টিক’ পাওয়ার জন্য টুইটারের কাছে আবেদন জানানো যেত।

সংবাদমাধ্যম দ্য ভার্জ জানিয়েছে, ভেরিফিকেশন প্রসেস বা যাচাই-বাছাই প্রক্রিয়ার নীতিমালায় বদল আনতে ৭ নভেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে টুইটারের প্রকৌশলীদের। নির্ধারিত সময় পার হলে চাকরি চলে যাবে বলে হুমকিও দেওয়া হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, ‘ব্লু টিক’ ব্যবহারের জন্য সাবস্ক্রাইব করতে হবে প্রিমিয়াম সেবা ‘টুইটার ব্লু’তে। এতে টুইট এডিট করা বা টুইট আনডু করার সুবিধা সংবলিত ‘টুইটার ব্লু’র সাবস্ক্রাইবার হতে মাসে মাসে ১৯.৯৯ ডলার বা দুই হাজার ২৫ টাকা গুনতে হবে। যাঁরা এরই মধ্যে টুইটারের ‘ব্লু টিক’ পেয়েছেন তাঁদের তিন মাসের সময় দেওয়া হবে। এই সময়ের মধ্যে প্রিমিয়াম সেবার সাবস্ক্রাইবার না হলে তাঁদের প্রফাইলের পাশে থাকা ‘ব্লু টিক’ সরিয়ে ফেলা হবে।

সূত্র : রয়টার্স

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি