1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

টানাপড়েন ভুলে এক হলেন রাজ-পরীমণি ?

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১১ জুন, ২০২৩

ব্যক্তিগত ও সাংসারিক জীবন নিয়ে টানাপড়েনের জেরে সাম্প্রতিক সময়ে চিত্রনায়িকা পরীমণি এবং অভিনেতা শরিফুল রাজ রীতিমতো টক অব দ্য টাউন। দাম্পত্য জীবনের অশান্তি এবং কলহ নিয়ে পরস্পরের বিরুদ্ধে দুজনই পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছিলেন। এমনকি বিবাহবিচ্ছেদের ইঙ্গিত দিয়ে পরীমণির আল্টিমেটামের জবাবে রাজও জানিয়েছিলেন, তাদের সংসার আর টিকছে না।

তবে সাংসারিক জীবনে রাজ-পরীমণির এমন সংঘাত নতুন না। গেল বছরের শেষদিকেও রাজ-পরীর সংসারে ভাঙনের সুর বেজে ওঠে। যদিও খুব দ্রুতই সবকিছু সামলে নেন তারা। আপাত পরিস্থিতিতে মনে হচ্ছে, এবারও তেমন কিছুই ঘটতে যাচ্ছে।

রবিবার (১১ জুন) ভোরে নিজের ব্যক্তিগত ফেসবুক পেজে একটি ভিডিও আপলোড করেন পরীমণি। ভিডিওতে দেখা যায়, কেক কেটে পুত্রসন্তান রাজ্যের ১০ মাস পূর্তি উদযাপন করা হচ্ছে। সেখানে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে রয়েছেন শরিফুল রাজও। ওই ভিডিওতে রাজ ও পরীমণিকে পাশাপাশি বসে বেশ আনন্দিত দেখা যায়। দুজন মিলে একসঙ্গে হাসিমুখে সন্তানের ছেলেমানুষি উপভোগ করছেন তারা।

ভিডিওর ক্যাপশনে পরীমণি বলেন, “আজ রাজ্যের দশ মাস পূর্ণ হলো আলহামদুলিল্লাহ। মাসের দশ তারিখটা আমাদের জন্যে অনেক স্পেশাল! ব্যাস এতটুকুই।”

ভিডিওতে কেকে লেখা “১০” সংখ্যাটি দেখে মোটামুটি নিশ্চিত হওয়া গেছে ভিডিওটি গতকালের, যেখানে রাজ্যের দশ মাস পূর্ণ হওয়ার বিষয়টি তুলে ধরা হয়েছে। আবারা ফেসবুকে পরীমণির লেখা “মাসের দশ তারিখটা আমাদের জন্যে অনেক স্পেশাল” কথাটি ইঙ্গিত দিচ্ছে ১০ তারিখ অর্থাৎ গতকাল তাদের ভুল বোঝাবুঝির অবসান হয়েছে।

গত ২৯ মে দিবাগত রাত দেড়টার দিকে শরিফুল রাজের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ছড়িয়ে পড়ে অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল, তানজিন তিশা ও নাজিফা তুষির সঙ্গে ব্যক্তিগত মুহূর্তের ছবি ও ভিডিও ক্লিপ। ভিডিও এবং ছবিতে কিছুটা “অস্বাভাবিক” অবস্থায় দেখা যায় তিন অভিনেত্রীকে। কথাবার্তায়ও ছিল অস্বাভাবিকতা। যদিও কিছুক্ষণ পরই সেগুলো মুছে দেওয়া হয়। ওই ছবি-ভিডিও কে পোস্ট করেছে তার কিছুই জানা যায়নি এখনও। তবে ওই ভিডিওর সূত্র ধরেই রাজ-পরীর সংসারে আলাদা থাকার খবর প্রকাশ্যে আসে।

ঘটনার পর স্বামী ও চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে সংসারে টানাপড়েনের ইঙ্গিত দিয়েছিলেন পরীমণি। তিনি জানান, রাজের সঙ্গে অনেক চেষ্টা করেও এক ছাদের নিচে থাকতে পারেননি তিনি। পরবর্তীতে এক গণমাধ্যমের লাইভে শরিফুল রাজকে আগাগোড়া “ফেইক” মানুষ আর “অতিথি পাখি” হিসেবে উল্লেখ করে তার কাছ থেকে ২৪ ঘণ্টার মধ্যে ডিভোর্স চেয়েছিলেন এ ঢালিউড অভিনেত্রী। জবাবে রাজও জানিয়েছিলেন, তাদের সংসার থাকছে না, এটা চূড়ান্ত। তার আর কিছু বলার নেই।

গিয়াসউদ্দিন সেলিমের “গুণিন” সিনেমার শুটিংয়ে চিত্রনায়ক শরিফুল রাজ ও চিত্রনায়িকা পরীমণির প্রথম দেখা। আর সেই সাক্ষাতের এক সপ্তাহের মাথায় ২০২১ সালের ১৭ অক্টোবর তারা গোপনে বিয়ে করেন। ২০২২ সালের ১০ জানুয়ারি সেই খবর প্রকাশ্যে আনেন তারা। একই দিনে সন্তান ধারণের বার্তাটিও দেন এ দম্পতি। এরপর ২২ জানুয়ারি তারা পারিবারিক আয়োজনে বিয়ে সারেন। একই বছরের ১০ আগস্ট তাদের ঘর আলো করে আসে পুত্রসন্তান শাহীম মুহাম্মদ রাজ্য।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি