1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

টাঙ্গাইল থেকে ছিনতাই হওয়া ট্রাক নেত্রকোনায় উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২২ জুন, ২০২২

নারায়ণগঞ্জ থেকে চাঁপাইনবাবগঞ্জগামী একটি পণ্যবাহী ট্রাক টাঙ্গাইলের করটিয়া থেকে ছিনতাই হয়। জাতীয় জরুরি সেবা সেল ৯৯৯ এ কল দিয়ে পুলিশকে জানালে নেত্রকোনা থেকে ট্রাকটি উদ্ধার করা হয়। আজ বুধবার বিকেলে জাতীয় জরুরি সেবা সেল ৯৯৯ এর মিডিয়া কর্মকর্তা আনোয়ার সাত্তার বিষয়টি নিশ্চিত করেন।

আনোয়ার সাত্তার জানান, নারায়ণগঞ্জ থেকে চাঁপাইনবাবগঞ্জগামী সয়াবিন বীজ বহনকারী (ঢাকা মেট্রো ট-১৮-৪৫৪৫) ট্রাকটি টাঙ্গাইলের করটিয়া এলাকায় পৌঁছালে একদল ছিনতাইকারী রাস্তা বন্ধ করে চালক-সহকারীসহ ছিনিয়ে নিয়ে যায়। এরপর ময়মনসিংহের মুক্তাগাছায় ছিনতাইকারীরা ট্রাকের চালককে ছুরিকাঘাত ও সহকারীকে মারধর করে ট্রাক থেকে ফেলে দেয়। স্থানীয় লোকজনের সহায়তায় তখন তারা চাঁপাইনবাবগঞ্জে অবস্থানরত ট্রাকের মালিককে ছিনতাই এর ঘটনাটি জানায়।

এরপর চাঁপাইনবাবগঞ্জ থেকে ট্রাক মালিক আনোয়ার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করেন। তিনি জাতীয় জরুরি সেবা সেল ৯৯৯ কে ঘটনা জানিয়ে বলেন, ট্রাকটিতে জিপিএস অবস্থান শনাক্তকারী ডিভাইস সংযোজিত আছে। যার মাধ্যমে তিনি দেখতে পাচ্ছেন ট্রাকটি বর্তমানে নেত্রকোনার দুর্গাপুর থানা এলাকায় চলমান রয়েছে। ৯৯৯ কল টেকার কনস্টেবল মো. আলমগীর হোসেন কলটি রিসিভ করেছিলেন। কনস্টেবল আলমগীর তাৎক্ষণিকভাবে দুর্গাপুর থানায় বিষয়টি জানিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানান।

সংবাদ পেয়ে দুর্গাপুর থানার একটি দল নেত্রকোনার বিরিশিরি এলাকা থেকে ট্রাকটি রাস্তার পাশে থামানো অবস্থায় উদ্ধার করে। পুলিশের তৎপরতা টের পেয়ে ছিনতাইকারীরা ট্রাকটি রাস্তার পাশে থামিয়ে রেখে পালিয়ে যায়। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন, ছিনতাইকারীদের গ্রেপ্তারের প্রচেষ্টা চলছে। সংবাদ পেয়ে ট্রাক মালিক ইতিমধ্যে চাঁপাইনবাবগঞ্জ থেকে দুর্গাপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

দুর্গাপুর থানা-পুলিশ দলের নেতৃত্বে থাকা এস আই আব্দুল্লাহ আল ফাহাদ ৯৯৯ কে বিষয়টি নিশ্চিত করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি