1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদুল আজহা সামনে, মিলতে পারে টানা ১০ দিনের ছুটি! ফ্যামিলি কার্ডে ৩৭,৮১৪ পরিবারে ভাতা—সংসদে প্রধানমন্ত্রীর তথ্য কুমিল্লায় কালবৈশাখীর তাণ্ডব: ৩৫ ট্রান্সফরমার নষ্ট, বিদ্যুৎহীন ১৭ উপজেলা সুস্থতার পথে মির্জা আব্বাস, শিগগিরই দেশে ফেরার আশা জলাবদ্ধতায় হাঁটু পানি, বেঞ্চে পা তুলে এসএসসি পরীক্ষা কুমিল্লায় শাহজালালে নিরাপত্তা ভেঙে রানওয়ের কাছে যুবক, আটক চট্টগ্রামে পরিত্যক্ত ট্রেনের দুই বগিতে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণ রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশের পদার্পণ এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা, তরুণের এক বছরের কারাদণ্ড দেশে জঙ্গি তৎপরতা নেই, ‘শব্দটি আগে রাজনৈতিকভাবে ব্যবহৃত হতো’: স্বরাষ্ট্রমন্ত্রী

টাঙ্গাইলে স্কুলছাত্রের গলাকাটা মরদেহ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৩ মার্চ, ২০২২

টাঙ্গাইলের কালিহাতীতে স্কুলছা‌ত্রের গলাকাটা মর‌দেহ উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ। জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন দুজন‌কে আটক করা হয়েছে। আজ বুধবার (২৩ মার্চ) সকালে উপজেলার কোকডহরা ইউনিয়নের কাগুজিপাড়া এলাকার এক‌টি ডোবা থে‌কে তার মরদেহটি উদ্ধার করা হয়।

খুন হওয়া রাহাত তালুকদার (১৩) উপ‌জেলার কোকডহরা ইউনিয়নের বানিয়ারা গ্রামের শাহাদত হোসেনের বড় ছেলে। সে বল্লা করোনেশন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।

রাহা‌তের প‌রিবার সূ‌ত্রে জানা যায়, মঙ্গলবার রাত থে‌কেই সে নিখোঁজ ছিল। প‌রে ভোরে তার বাবা ছেলেকে খোঁজার জন্য বের হলে কাগুজিপাড়া এলাকায় রাহাতের গলাকাটা মরদেহ দেখতে পান। পরে স্থানীয়দের মাধ্যমে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

রাহাতের বাবা শাহাদত হোসেন জানান যারা আমার সন্তানকে হত্যা করেছে তাদের ফাঁসি চাই।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান বলেন রাতের কোনো এক সময় রাহাতকে হত্যা করে লাশ ঘটনাস্থলে ফেলে রাখা হয়েছে। তদন্ত চলছে। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য দুজন‌কে আটক করা হ‌য়ে‌ছে।

এদিকে, রাহাতের খুনের খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনের আহাজারিতে ভারি হয়ে উঠেছে পুরো এলাকা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি