1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনামঃ
অর্ধশতাধিক শিক্ষার্থীকে সংসদ ভবন ঘুরিয়ে দেখালেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ ময়মনসিংহে নারী শিক্ষার্থীদের উত্যক্তকারী গ্রেফতার, সিরাজগঞ্জে অভিযান সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী এককভাবে নির্বাচিত ভোজ্যতেলের দাম বাড়ল: বোতলজাত সয়াবিন লিটারে এখন ১৯৯ টাকা সব খাতে করছাড় নয়, ব্যবসা সহজ করতে সহায়ক পদক্ষেপ: অর্থমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ড্রেস-ব্যাগ: জুলাইয়ে পাইলট কার্যক্রম শুরু নোয়াখালীতে অদিতা হত্যা: সাবেক গৃহশিক্ষক রনির ফাঁসির রায় সংসদে হঠাৎ অসুস্থ এমপি বাশার, লবিতে গিয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী সংসদে সেতুমন্ত্রীর তোপ: ‘রাজনীতি শিখুন, বিভ্রান্তি ছড়িয়ে লাভ নেই’ ঈদুল আজহা সামনে, মিলতে পারে টানা ১০ দিনের ছুটি!

টাঙ্গাইলে ফেনসিডিলসহ দুই ভুয়া সাংবাদিক আটক

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২

টাঙ্গাইলের নাগরপুরে ৬০২ বোতল বিক্রি নিষিদ্ধ ফেন্সিডিলসহ দুই ভুয়া সাংবাদিককে আটক করেছে র‌্যাব।

সোমবার সকালে নাগরপুর উপজেলার সহবতপুর ঈদগাঁহ মাঠের পাশ থেকে তাদের আটক করা হয়। এসময় র‌্যাব তাদের কাছ থেকে দুইটি প্রাইভেটকার, দুইটি মোবাইল ফোন ও নগর টাকা উদ্ধার করে।

টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি ৩ এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি টেলিভিশনের স্টিকার লাগানো দুটি প্রাইভেটকার নিয়ে কয়েকজন মাদক কারবারি নাগরপুরে সহবতপুরে রয়েছে। খবর পেয়ে আমরা সেখানে অভিযান চালাই। এসময় গাড়িতে তল্লাশী চালিয়ে ৬০২ বোতল বিক্রি নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করা হয়। আটক করা হয় দুইজনকে।

তারা হলেন যশোর জেলার বেনাপোল থানার ভরেরবেড় এলাকার বাবুল হোসেনের ছেলে সোহেল রানা ও একই জেলার দূর্গাপুর এলাকার মমতাজ আলীর ছেলে রিয়াজুল ইসলাম। নিজেদের সাংবাদিক পরিচয় দিলেও তারা কোন পরিচয়পত্র দেখাতে পারেনি। তাদের কাছ থেকে দুটি প্রাইভেটকার জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে নাগরপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি