1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

টাঙ্গাইলে খাবারের হোটেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১

টাঙ্গাইলে খাবারের হোটেলে অপরিস্কার ভাবে খাবার তৈরি করার কারণে ৪ হোটেল মালিককে ২১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল পৌর এলাকার পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ জরিমানা করেন সদর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুন।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুরাতন বাসস্টান্ড এলাকায় রানুয়ারা খাতুনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় খাবারের নিম্নমান, দাম বেশি এবং অপরিস্কার ভাবে খাবার তৈরি করার কারণে ৪ হোটেলে জরিমানা করা হয়। এছাড়াও অন্যন্য দোকানদারকে সচেতন করা হয়।

এ বিষয়ে নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুন বলেন, নিম্নমানের খাবার, অপরিচ্ছন্ন ভাবে খাবার তৈরি ও খাবারের দামের বিষয়ে অভিযোগ আসছিলো। তারই প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি। এসে সত্যতাও পাই। এসময় সেফাত রেস্টুরেন্টকে ৮ হাজার, উজ্জালা রেস্টুরেন্টকে ৬ হাজার, সনি স্টারকে ৫ হাজার ও বাঙ্গালিয়া রেস্টুরেন্টকে ২ হাজার টাকা জরিমানা করি। হোটেলের সুস্থ পরিবেশ ফিরিয়ে আনার জন্য এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
এ সময় সদর থানার এসআই দেলোয়ার হোসেনসহ পুলিশ প্রশাসন উপস্থিত ছিল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি