1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনামঃ
অর্ধশতাধিক শিক্ষার্থীকে সংসদ ভবন ঘুরিয়ে দেখালেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ ময়মনসিংহে নারী শিক্ষার্থীদের উত্যক্তকারী গ্রেফতার, সিরাজগঞ্জে অভিযান সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী এককভাবে নির্বাচিত ভোজ্যতেলের দাম বাড়ল: বোতলজাত সয়াবিন লিটারে এখন ১৯৯ টাকা সব খাতে করছাড় নয়, ব্যবসা সহজ করতে সহায়ক পদক্ষেপ: অর্থমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ড্রেস-ব্যাগ: জুলাইয়ে পাইলট কার্যক্রম শুরু নোয়াখালীতে অদিতা হত্যা: সাবেক গৃহশিক্ষক রনির ফাঁসির রায় সংসদে হঠাৎ অসুস্থ এমপি বাশার, লবিতে গিয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী সংসদে সেতুমন্ত্রীর তোপ: ‘রাজনীতি শিখুন, বিভ্রান্তি ছড়িয়ে লাভ নেই’ ঈদুল আজহা সামনে, মিলতে পারে টানা ১০ দিনের ছুটি!

টাঙ্গাইলের ২১ ইউনিয়নে চলছে ভোট উৎসব

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১

উৎসবমুখর পরিবেশে টাঙ্গাইলের ২১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ও দেলদুয়ার উপজেলা সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপ নির্বাচনে ভোটগ্রহণ চলছে। বেলা ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত জেলায় কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

সকালের দিকে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কম ছিল। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে। ২১টি ইউনিয়নে মোট ২১৫টি কেন্দ্রে ১,৩৬১টি ভোটকক্ষের মাধ্যমে ভোট গ্রহণ করা হচ্ছে। ২১টি ইউনিয়নে ৫ লক্ষ ৬ হাজার ১৪৭ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করার লক্ষ্যে ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনে ৯৭ জন চেয়ারম্যান প্রার্থী, সংরক্ষিত সদস্য ২১৬ জন ও ৬৪০ জন সাধারণ সদস্য প্রার্থীরা প্রতিদ্বন্দিতা করছেন। এদিকে দেলদুয়ার উপজেলা সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদের উপ নির্বাচনে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অপরদিকে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ করার লক্ষ্যে এ নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় র‌্যাবের ১৫টি টিম, পুলিশ, আনসার ও ৩০টি ভ্রাম্যমাণ আদালতের পাশাপাশি ৯ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে নির্বাচন কমিশন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি