1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে

টঙ্গীতে আজ হতে শুরু হয়েছে বিশ্ব ইজতেমা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩

গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। তীব্র শীতকে উপেক্ষা করে তুরাগতীরে সমবেত লাখো মানুষের অংশগ্রহণে শুরু হওয়া বিশ্ব ইজতেমায় ফজরের নামাজের পর আম বয়ান শুরু করেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। আর বাংলায় তরজমা করে শোনান বাংলাদেশের মাওলানা আব্দুল কুদ্দুস।

গত রাতে ইজতেমায় আগত আরও এক মুসল্লীর মৃত্যূ হয়েছে। তিনি হলেন সিলেটের জৈন্তাপুর থানার নূরুল হক। ফজরের নামাজের পর ইজতেমা ময়দানে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়ে। এ নিয়ে এবারের ইজতেমায় মোট তিন জনের মৃত্যু হলো।

ইজতেমার চারপাশে চুরি-ছিনতাই রোধে সার্বক্ষণিক ২১টি ভ্রাম্যমাণ আদালত কাজ করছে বলে জানিয়েছেন গাজীপুরের জেলা প্রশাসক। রাতে ইজতেমা ময়দানের কেন্দ্রীয় সমন্বয় কেন্দ্রে এক সংবাদ সম্মেলনে সার্বিক কার্যক্রম নিয়ে কথা বলেন তিনি।

এ সময় আজ জুমার নামাজের সময় বাড়তি মুসল্লির চাপ সামলাতেও ব্যবস্থা রয়েছে বলে জানানো হয়। আগত মুসল্লিদের ৯১টি খিত্তাসহ ময়দানে কয়েক স্তরে নিরাপত্তা দেওয়া হচ্ছে বলে জানান আয়োজকরা।

অনুষ্ঠানে প্রথম পর্বের ইজতেমার সমন্বয়করা সবকিছু সুষ্ঠুভাবে আয়োজন করার জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি