1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

ঝিনাইদহ-৪-এ রাশেদ খাঁনকে অবাঞ্চিত ঘোষণা করলেন বিএনপির নেতাকর্মীরা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ-সদর আংশিক) আসনে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁনকে অবাঞ্চিত ঘোষণা করেছেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। এই আসনে গণঅধিকারের সঙ্গে আসন সমঝোতা হয়েছে বিএনপির; তাই ট্রাক মার্কার রাশেদ খাঁনকে সমর্থন দিয়েছে দলটি।

কিন্তু বিএনপির স্থানীয় অনেকে এতে ক্ষুব্ধ, তারা রাশেদ খাঁনকে অবাঞ্চিত ঘোষণার পাশাপাশি প্রার্থী বদলের দাবিতে কাফনের কাপড় পড়ে বিক্ষোভ মিছিল করেছেন।

এই আসন থেকে বিএনপির মনোনয়নপ্রত্যাশী স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ এবং জেলা বিএনপির নেতা মুর্শিদা জামান বেল্টুর সমর্থকরা কাফনের কাপড় পড়ে শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে বিক্ষোভ করেন। উপজেলা ও পৌর বিএনপির দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে কালীগঞ্জ শহরের প্রধান বাসস্ট্যান্ডে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

এ সময় দুই মনোনয়নপ্রতাশী রাশেদ খানকে বহিরাগত আখ্যা দেন। সেই সাথে ঝিনাইদহ-৪ আসনে আগামী ২৮ তারিখের মধ্যে বিএনপির কাউকে মনোনয়ন দেয়ার দাবি জানান।

সমাবেশে বক্তারা বলেন, আসনটিতে বিএনপির সমর্থিত প্রার্থী রাশেদ খাঁন এই সংসদীয় আসনের বাসিন্দা না। তিনি ঝিনাইদহ-২ আসনে গত ৪-৫ দিন আগেও গণসংযোগ করেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি