1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

ঝিনাইগাতী সীমান্ত থেকে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্ত থেকে মো. জয়নাল আবেদীন (৫০) নামে এক কৃষককে ধরে নিয়ে গেছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা। এ ঘটনায় ১৬ ফেব্রুয়ারি বুধবার বিকেলে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

জয়নাল আবেদীন পার্শ্ববর্তী শ্রীবরদী উপজেলার সিঙ্গাবরুনা ইউনিয়নের খাড়ামোড়া গ্রামের মৃত শাহ আলীর ছেলে।

এর আগে গত মঙ্গলবার বিকেলে উপজেলার কাংশা ইউনিয়নের তাওয়াকুচা এলাকার ভারত-বাংলাদেশ ১১০০ সীমান্ত পিলারের কাছ থেকে ভারতের বেলাবর বিএসএফ ক্যাম্পের টহল দলের সদস্যরা জয়নালকে ধরে নিয়ে যান।

জয়নাল আবেদীনের পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বিকেলে ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী তাওয়াকুচা এলাকায় গরুর জন্য ঘাস কাটতে যান জয়নাল আবেদীন। সন্ধ্যায় তাঁরা জানতে পারেন, বিএসএফের সদস্যরা তাঁকে ধরে নিয়ে গেছেন। পরিবারের পক্ষ থেকে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যদের বিষয়টি জানানো হলে বুধবার বিকেলে এ নিয়ে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

পতাকা বৈঠকে বেলাবর বিএসএফ ক্যাম্পের সদস্যরা জানান, অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে জয়নালকে আটক করে তুরা জেলার ডালু থানায় সোপর্দ করা হয়েছে।

ঝিনাইগাতী উপজেলার নকশী বিজিবি সীমান্ত ফাঁড়ির কোম্পানি কমান্ডার সুবেদার মো. আব্দুল হাই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জয়নাল আবেদীনকে ভারতের সংশ্লিষ্ট থানায় রাখা হয়েছে বলে পতাকা বৈঠকে জানিয়েছে বিএসএফ। তাঁকে দেশে ফেরত আনার বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।

এ ব্যাপারে ময়মনসিংহ বিজিবির সহকারী পরিচালক মো. নাসির উদ্দিন চৌধুরী আজ বৃহস্পতিবার দুপুরে বলেন, ওই যুবককে আইন অনুযায়ী দেশে ফেরত আনার চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি