1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

ঝিনাইগাতী সীমান্তে বন্য হাতির মৃতদেহ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২

শেরপুরের ঝিনাইগাতী সীমান্ত এলাকা থেকে একটি বন্য হাতির মৃতদেহ উদ্ধার করেছে বন বিভাগ। শনিবার দুপুরে উপজেলার কাংশা ইউনিয়নের গজনী আঠার ঝুড়া এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। হাতিটির বয়স হয়েছিল প্রায় ১০ বছর।

রাংটিয়া ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা মো. মকরুল ইসলাম আকন্দ জানান, শুক্রবার সন্ধ্যায় তারা খবর পান আঠার ঝুড়া এলাকায় একটি বন্য হাতির মৃতদেহ পড়ে আছে।

এলাকাটি গভীর অরণ্য হওয়ায় রাতে সেখানে যাওয়া সম্ভব হয়নি। শনিবার সকাল ১১টার দিকে ঘটনাস্থলে যান বন বিভাগের বালিজুরি ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা মো. রবিউল ইসলাম, রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা মকরুল ইসলাম আকন্দ। পরে বন কর্মচারীরা হাতির মৃতদেহটি উদ্ধার করেন। পরে প্রাণিসম্পদ অধিদপ্তরের মাধ্যমে ময়নাতদন্তের পর মরদেহটি মাটিচাপা দেওয়া হয়।

উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা ডা. সাদিয়া আফরিন জানান, মৃত হাতিটির দেহে কোনো আঘাতের চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে, খাদ্যের বিষক্রিয়াজনিত কারণে হাতিটির মৃত্যু হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি