1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনামঃ
মেয়েদের শিক্ষা স্নাতক পর্যন্ত ফ্রি করার ঘোষণা প্রধানমন্ত্রীর ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার বিজিপি নেতা দিনেশ ত্রিবেদী নুসরাত তাবাসসুমের মনোনয়ন গ্রহণে ইসিকে নির্দেশ হাইকোর্টের কাস্টমস কর্মকর্তা হত্যা: ছেলের প্রথম জন্মদিনেই বাবা সমাহিত জঙ্গি হামলার সতর্কতায় ৮ বিমানবন্দরে কড়া নিরাপত্তা, শাহজালালে বিশেষ নজর আগামী সপ্তাহে কমতে পারে লোডশেডিং, আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর ফুলপুরে কৃষক হত্যা: একই পরিবারের ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন মা-বোনদের জন্য আসছে ‘এলপিজি কার্ড’: প্রধানমন্ত্রী শেরেবাংলা এ কে ফজলুল হক প্রজ্ঞা ও সাহসের অনন্য দৃষ্টান্ত: রাষ্ট্রপতি জামালপুরে কালবৈশাখীর তাণ্ডব: গাছচাপায় মা ও দুই মেয়ের মৃত্যু

ঝিনাইগাতী সীমান্তে চোরাই পথে আসা ভারতীয় পণ্যসামগ্রী উদ্ধার

মোঃ নাইমুর রহমান, শেরপুর
  • আপডেট : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩

শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে অভিযান চালিয়ে চোরাই পথে আসা ১১ বস্তা ভারতীয় পণ্যসামগ্রী উদ্ধার করেছে পুলিশ। ১২ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে উপজেলার কাংশা ইউনিয়নের নওকুচি এলাকায় অভিযান চালিয়ে ওইসব পণ্যসামগ্রী উদ্ধার করা হয়।

বুধবার বিকেলে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল আলম ভূঁইয়া ওই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের নওকুচি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই পথে আনা ১১ বস্তা ভারতীয় পণ্যদ্রব্য (বিস্কুট, চকলেট, চালের কুড়া) উদ্ধার করে পুলিশ। তবে ওই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত পণ্যের আনুমানিক মূল্য ৩ লাখ ৫৯ হাজার ৭০০ টাকা।

এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল আলম ভূঁইয়া বলেন, ওই ঘটনায় ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও দুজনকে আসামি করে থানায় মামলা করেছে পুলিশ। তবে এখন পর্যন্ত এ মামলায় কাউকে গ্রেফতার করা যায়নি। তাদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি