1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
ত্রিশালের বালুরঘাটে ইজারাদারের কর্মীকে মারধরের অভিযোগ, ইউএনওকে বদলি বান্ডিলের ওপরে ১০০০, ভেতরে ১০০, ব্যাংকের ভল্টের ৪ কোটি ৩৮ লাখ টাকা গায়েব লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ডিএমপির জুলাইয়ের সেরা মিরপুর বিভাগ, শ্রেষ্ঠ থানাও মিরপুর রাষ্ট্রপতি নির্বাচন: ৩ মনোনয়নপত্র জমা, প্রার্থী মির্জা ফখরুল ও অলি আহমদ মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নে প্রস্তাবক মঈন খান, সমর্থক গয়েশ্বর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল সাপ মারতে বাংলাদেশ থেকে ৩০ বেজি নিয়েছিল জাপান, সেই বেজি নির্মূলেই লাগল ৪৫ বছর জুলাই স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড কর্নেল অলির পক্ষে মনোনয়নপত্র জমা

ঝিনাইগাতীতে সাড়ে চার লাখ টাকার ভারতীয় প্রসাধনী উদ্ধার : গ্রেফতার ৩

মোঃ নাইমুর রহমান, শেরপুর
  • আপডেট : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩

শেরপুরের ঝিনাইগাতীতে অভিযান চালিয়ে ভারতীয় ব্যাথানাশক ক্রীম, প্রসাধনী সামগ্রী ও চশমা উদ্ধার করেছে থানা পুলিশ। এ সময় তিনজনকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (২২ আগস্ট) ভোরে উপজেলার তামাগাঁও এলাকা থেকে এসব সামগ্রী উদ্ধার এবং তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার গুমড়া এলাকার মৃত আঃ লতিফের ছেলে সামছুল হক (৫০), তামাগাঁও এলাকার লাল মিয়ার ছেলে সোলাইমান (২৬) ও একই এলাকার কফিল উদ্দিনের ছেলে আবু তাহের (২০)। উদ্ধারকৃত সামগ্রীর আনুমানিক বাজারমূল্য সাড়ে চার লাখ টাকার বেশি হবে বলে জানিয়েছেন পুলিশ।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে অবৈধপথে আমদানি করা ভারতীয় সামগ্রী পাচারের প্রস্তুতি চলছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল আলম ভূঁইয়ার নেতৃত্বে তামাগাঁও এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ব্যাটারিচালিত অটোরিকশায় সাত বস্তায় ভর্তি অবৈধ ভারতীয় ব্যাথানাশক ক্রীম, প্রসাধনী সামগ্রী ও চশমা উদ্ধারসহ তিনজন গ্রেফতার করা হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল আলম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি