1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা, তরুণের এক বছরের কারাদণ্ড দেশে জঙ্গি তৎপরতা নেই, ‘শব্দটি আগে রাজনৈতিকভাবে ব্যবহৃত হতো’: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৪৮ ঘণ্টায় দেশজুড়ে কালবৈশাখীর আশঙ্কা, ৮ বিভাগে সতর্কতা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে নৌযান চলাচলে সতর্কতা প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক রোসাটম মহাপরিচালকের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ময়মনসিংহে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু রূপপুরে ইউরেনিয়াম লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মাইক্রোবাস খাদে, নিহত ৩ নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক কর্মকর্তা, তদন্ত কমিটি

ঝিনাইগাতীতে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা পরিবারকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন

মোঃ নাইমুর রহমান, শেরপুর
  • আপডেট : সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩

শেরপুরের ঝিনাইগাতীতে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিলকে ভূয়া মুক্তিযোদ্ধা ও তার পরিবারের সদস্যকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২৩ জানুয়ারি সোমবার সকালে উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে বীর মুক্তিযোদ্ধা ও তার পরিবারবর্গের উদ্যোগে ওই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার মোঃ শামসুল আলম, বীর মুক্তিযোদ্ধা এলাহী বক্স, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাবেক সাধারণ সম্পাদক ফকির মোহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যুগ্ম আহ্বায়ক সেকান্দর আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব রেজাউল করিম, নলকুড়া ইউনিয়ন পরিষদ সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও নলকুড়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মোঃ মজনু মিয়া প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, নলকুড়া ইউনিয়নের ফুলহাড়ি গ্রামের যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল জলিলের ছেলে নলকুড়া ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মজনু মিয়া দায়িত্ব থাকাকালীন এলাকার সচেতন নাগরিক ও একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সন্তান হিসেবে আকরাম বাহিনীর সন্ত্রাসী সকল অপকর্মের প্রতিবাদ করতেন।

গত ১৫ জানুয়ারি রবিবার বিকেলে দিকে ভালুকা গ্রামের হালিম মিয়ার বাড়ির সামনে পাকা রাস্তায় আকরাম হোসেন গংরা মজনু মিয়াকে ভূয়া মুক্তিযোদ্ধার সন্তান আখ্যা দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয়। ওই সময় জীবন বাঁচাতে ঘটনাস্থল থেকে সরে যান মজনু মিয়া। বক্তারা অবিলম্বে অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি