1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
জুলাই স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড কর্নেল অলির পক্ষে মনোনয়নপত্র জমা গ্যাস সংকটে জামালপুর-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে চালকদের অবরোধ প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধি দলের বৈঠক শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: ফজলুর প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার

ঝিনাইগাতীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

মোঃ নাইমুর রহমান, শেরপুর
  • আপডেট : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার তাওয়াকোচা এলাকায় সোমেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মো. আশরাফ আলী (২৭) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

১৫ নভেম্বর বুধবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল কবীর এই অর্থদণ্ড দেন।

আশরাফ শ্রীবরদী উপজেলা বালিজুড়ি এলাকার মোজাম্মেল হকের ছেলে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি নির্দেশ অমান্য করে বালু ব্যবসায়ীরা সোমেশ্বরী নদী থেকে বালু উত্তোলন করে আসছিলেন। সংবাদ পেয়ে বুধবার বিকেলে বিজিবি, বন বিভাগ ও আনসার বাহিনীর সমন্বয়ে টাস্কফোর্সের অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুদ ভূঁইয়া ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল কবীর।

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে বালু উত্তোলন করে পরিবহন করার অপরাধে মো. আশরাফ আলীর এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তার উত্তোলনকৃত বালু জব্দ করে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুদ ভূঁইয়া বলেন, জনস্বার্থে ও সরকারী সম্পদ রক্ষার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি