1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

জয়পুরহাটে সন্তানকে হত্যা করে থানায় মা!

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২

জয়পুরহাটে চার বছরের শিশুকন্যা হেয়া পালকে মোবাইল চার্জারের তার গলায় পেঁচিয়ে হত্যার পর থানায় এসে আত্মসমর্পণ করেছেন মা মৌমিতা নামে এক নারী।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল ১০টার পরে এ হত্যাকাণ্ড ঘটে।

হিয়া জয়পুরহাট থানা সংলগ্ন বারিধারার বাসিন্দা নয়ন চন্দ্র পালের মেয়ে।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, সন্তানকে হত্যা করে তার মা মৌমিতা পাল নিজেই থানায় হাজির হয়।

ওসি নিহতের স্বজনদের বরাত দিয়ে জানান, পারিবারিক কলহের জেরে দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। কিন্তু কোন দিন তাকে ডাক্তার দেখানো হয়নি। এরই চাপে আজ সকাল ১০টার দিকে হিয়ার বাবা পাঁচবিবি উপজেলায় সোনালী ব্যাংকে চাকরিতে গেলে শিশুটির গলায় মোবাইল ফোনের চার্জার পেঁচিয়ে হত্যা নিশ্চিত করা হয়েছে। মূলত হত্যাকারীর মা দাবি করছেন, তাকে জ্বিন ভর করেছিল। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হলে সেটি গুরুত্ব সহকারে তদন্ত করা হবে বলেও জানান ওসি সিরাজুল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি