1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী

জেলে থাকা কর্মীর ধান কেটে দিলেন বিএনপি নেতা-কর্মীরা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২

বিএনপির এক সমাবেশ থেকে বাড়ি ফেরার পথে গত ১৮ নভেম্বর পুলিশের হাতে আটক হন শেরপুরের শ্রীবরদী উপজেলার কৃষক জানু মিয়া। দরিদ্র এই কৃষকের দেড় একর জমির ধান কাটা নিয়ে চিন্তায় ছিল পরিবার। এ অবস্থায় দলীয় কর্মীর বিপদে এগিয়ে এসেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। গত শনিবার দুপুর থেকে তারা জানু মিয়ার জমির ধান কাটা শুরু করেন।

ঘটনাটি উপজেলার রানীশিমুল ইউনিয়নের চক্রপুর গ্রামের। জানু মিয়া কারাগারে থাকলেও গতকাল রোববার তার জমিতে ধান কাটা চলছিল।

উপজেলা যুবদলের সদস্য সচিব ইখলাছুর রহমান লিটন বলেন, ‘গরিব কৃষক জানু মিয়া আমাদের কর্মী। তিনি কারাগারে থাকায় পরিবারের লোকজন জমির পাকা ধান কাটতে পারেননি। এ নিয়ে পরিবারে চরম হতাশা বিরাজ করছিল।’

তিনি জানান, শেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল বিষয়টি জানতে পারেন। পরে তিনি দলীয় নেতা-কর্মীদের জানু মিয়ার ধান কেটে দেওয়ার নির্দেশ দেন। ‘নির্দেশ পেয়ে স্থানীয় বিএনপি, যুবদল ও কৃষক দলের নেতা-কর্মীরা ধান কাটতে সহযোগিতা করেন।’

দলীয় সূত্র জানায়, গত ১৮ নভেম্বর শ্রীবরদীতে বিএনপির কর্মী সমাবেশ ছিল। সমাবেশ শেষে বাড়ি ফেরার পথে পুলিশের হাতে জানু মিয়া আটক হন। বর্তমানে তিনি শেরপুর জেলা কারাগারে আছেন।

জানতে চাইলে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার শিকদার বলেন, ‘১৮ নভেম্বর বিএনপির বেশ কয়েকজন নেতা-কর্মীকে আটক করা হয়। তাদের মধ্যে জানু মিয়াও ছিলেন। তবে তিনি জামিন পেয়েছেন কি না, জানা নেই।’

সূত্র – দ্য ডেইলি স্টার

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি