1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুস্থতার পথে মির্জা আব্বাস, শিগগিরই দেশে ফেরার আশা জলাবদ্ধতায় হাঁটু পানি, বেঞ্চে পা তুলে এসএসসি পরীক্ষা কুমিল্লায় শাহজালালে নিরাপত্তা ভেঙে রানওয়ের কাছে যুবক, আটক চট্টগ্রামে পরিত্যক্ত ট্রেনের দুই বগিতে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণ রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশের পদার্পণ এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা, তরুণের এক বছরের কারাদণ্ড দেশে জঙ্গি তৎপরতা নেই, ‘শব্দটি আগে রাজনৈতিকভাবে ব্যবহৃত হতো’: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৪৮ ঘণ্টায় দেশজুড়ে কালবৈশাখীর আশঙ্কা, ৮ বিভাগে সতর্কতা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে নৌযান চলাচলে সতর্কতা প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক

জেলা কমিটির সভাপতির পদ থেকে সরে দাঁড়ালেন রওশন এরশাদ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৬ আগস্ট, ২০২২

জাতীয় পার্টিকে আরও শক্তিশালী করতে ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির সভাপতির পদ থেকে সরে গেলেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির সভাপতি বেগম রওশন এরশাদ এমপি। সেই সাথে ফখরুল ইমাম এমপিও সাধারণ সম্পাদক পদ থেকে সরে দাঁড়িয়েছেন।

আজ শনিবার দুপুরে নগরীর দলীয় কার্যালয় সুন্দর মহলে অনুষ্ঠিত জেলা শাখার নির্বাহী কমিটির সভায় রওশন এরশাদ লিখিতভাবে এবং ফখরুল ইমাম উপস্থিত থেকে দায়িত্ব হস্তান্তর করেন। নতুন করে ডা. কে আর ইসলামকে সভাপতি এবং মোশাররফ হোসেনকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়।

এ সময় জেলা কমিটির সদস্য ছাড়াও মহানগর জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আহাম্মদ ও সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল সেলিম উপস্থিত ছিলেন।

সভায় সদ্য বিদায়ী জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ আসনের সংসদ সদস্য ফখরুল ইমাম বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে শক্তিশালী করতে কেন্দ্রীয় নেতাদের সিদ্ধান্তক্রমে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। জাতীয় পার্টি একটি শক্তিশালী বৃহৎ দল, দেশের উন্নয়ন অগ্রগতিতে দলটির ব্যাপক ভূমিকা রয়েছে। আমরা মনে করি ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে নতুন নেতৃত্বে দল আরও চাঙ্গা হবে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি