1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
সাদ্দাম-ইনানকে ফোনে হামলার নির্দেশ দেন ওবায়দুল কাদের জুলাই গণঅভ্যুত্থানে হত্যাকারীদের বিচার হবেই: তথ্য প্রতিমন্ত্রী আমরা নতজানু রাষ্ট্র পর্যায়ে আর কখনো ফিরে যাবো না : পররাষ্ট্রমন্ত্রী আমরা যেন জুলাইকে হারিয়ে না ফেলি : রাষ্ট্রপতি যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয় ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য জুলাই চেতনার ওপর নির্ভর করে রাজনীতি করা যাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, বিএনপির কার্যালয়ে সালিস শহীদের আত্মত্যাগে গড়া জাতীয় ঐক্য রক্ষা করতে হবে : প্রধানমন্ত্রী ‘পালাব না’ বলে কোথায় ওবায়দুল কাদের, জানে না কেউ

জুলাই গণঅভ্যুত্থানে হত্যাকারীদের বিচার হবেই: তথ্য প্রতিমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের আত্মত্যাগ বাংলাদেশের মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাদের আত্মত্যাগের মধ্য দিয়েই নতুন বাংলাদেশের সূচনা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার হত্যাকারী ও সব অপরাধীর বিচার বাংলাদেশেই নিশ্চিত করা হবে।

বুধবার (৫ আগস্ট) নান্দাইল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন, তাদের যে ক্ষতি হয়েছে তা হয়তো কখনোই পূরণ করা সম্ভব নয়। তবে শহীদ পরিবারের সদস্য ও আহতদের পাশে সরকার সবসময় থাকবে।

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের আত্মত্যাগ বাংলাদেশের মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাদের আত্মত্যাগের মধ্য দিয়েই নতুন বাংলাদেশের সূচনা হয়েছে। নান্দাইল উপজেলার ছয়টি শহীদ পরিবারের জন্য আধাপাকা ঘর নির্মাণ ও নলকূপ স্থাপন করা হবে। ভবিষ্যতেও নান্দাইলের জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের পাশে তিনি এবং সরকার থাকবে বলেও আশ্বাস দেন।

অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী শহীদ পরিবারের সদস্য ও আহতদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

এর আগে তিনি নান্দাইল উপজেলা শহীদ মিনার চত্বরে জুলাই শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। এ ছাড়া জুলাই কর্নার উদ্বোধন, ‘ছবিতে জুলাই’ ফটো এক্সিবিশনের উদ্বোধন, জুলাই গণঅভ্যুত্থান ও প্রতিরোধভিত্তিক গ্রাফিতি অঙ্কন এবং ‘জুলাই স্মৃতি ক্যানভাস’ গণস্বাক্ষর কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

এ সময় নান্দাইল উপজেলা প্রশাসনের কর্মকর্তারা, স্থানীয় বিএনপির নেতারা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি